1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জয়পুরহাটে জাতীয় নাগরিক পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

জয়পুরহাটে জাতীয় নাগরিক পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাট জেলা জাতীয় নাগরিক পার্টির পাঁচ থানার নেতৃবৃন্দের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মোঃ আশরাফুল ইসলাম, জয়পুরহাট জেলার ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার গোলাম কবির, সদরের প্রধান সমন্বয়কারী সাংবাদিক ইসমাইল হাদি, জেলা সদস্য সচিব জহুরা বেগম, প্রস্তাবিত জেলা যুবশক্তির আহ্বায়ক মাওলানা ইমরান হোসেন, সদস্য সচিব গোলাপ হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মোঃ আশরাফুল ইসলাম বলেন, “আগামী দিনের জয়পুরহাটের নেতৃত্বে আপনারাই মূল ভূমিকা পালন করবেন। রাজনৈতিক ফ্যাক্টর হিসেবে কাজ করতে হবে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে এবং দুর্নীতি উৎপাটনে অগ্রণী ভূমিকা নিতে হবে। সংগঠনের প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও থানা পর্যায়ে কার্যক্রম শক্তিশালী করতে হবে।” তিনি আরও আহ্বান জানান, “যারা আগামী দিনের সুস্থ ধারার রাজনীতি করতে চান, তারা জাতীয় নাগরিক পার্টিতে দলে দলে যোগ দিন।”

সভায় ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার গোলাম কবির বলেন, “জেলাকে শক্তিশালী সাংগঠনিক রূপ দিতে সবার সম্মিলিত ভূমিকা প্রয়োজন। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়েই জয়পুরহাট হবে জাতীয় রাজনীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।” তিনি আরও বলেন, “জাতীয় রাজনীতিতে প্রথমে সংস্কার, বিচার ও সংবিধান পুনঃপ্রতিষ্ঠা করতে হবে—এর আগে কোনো নির্বাচন হওয়া উচিত নয়। জনগণের রক্ত কোনো রাজনৈতিক দলের ক্ষমতার আসনে বসার জন্য নয়, এটি ন্যায়ের প্রতিষ্ঠার জন্য।”

সভায় যুবশক্তির আহ্বায়ক মনোনয়নপ্রাপ্ত মাওলানা ইমরান হোসেন বলেন, “যুবকদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জাতীয় যুবশক্তিকে আরও গতিশীল করা হবে। বিভিন্ন দপ্তর ও কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা আমাদের লক্ষ্য।”
তিনি সকল তরুণ ও আগ্রহী যুবকদের জাতীয় যুবশক্তিতে যোগদানের আহ্বান জানান।

সভা শেষে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জয়পুরহাট জেলা জাতীয় নাগরিক পার্টি ও যুবশক্তির সাংগঠনিক কার্যক্রম জোরদারের অঙ্গীকারের মধ্য দিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!