1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জনগণের রায়েই দেশ পরিচালনা নির্ধারিত হবে : গোলাম পরওয়ার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

জনগণের রায়েই দেশ পরিচালনা নির্ধারিত হবে : গোলাম পরওয়ার

প্রতিনিধি

নির্বাচনে জনগণের রায়ের মাধ্যমেই দেশ পরিচালনার ভবিষ্যৎ নির্ধারিত হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৫৫ মিনিটে খুলনার ফুলতলা উপজেলার পশ্চিম শিরোমনি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ১ নম্বর পুরুষ বুথে নিজের ভোট প্রদান শেষে তিনি এ মন্তব্য করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, এই ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুলাই অভ্যুত্থানে সহস্র মানুষের জীবন ও হাজারো মানুষের আহত-নির্যাতনের স্মৃতি রয়েছে। নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণের জন্য আজকের ভোট তাৎপর্যপূর্ণ।

তিনি সারা দেশের ভোটারদের উদ্দেশে বলেন, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণই রাষ্ট্র পরিচালনার দিকনির্দেশনা নির্ধারণ করবেন।

সুষ্ঠু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ফ্রি-ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন নিশ্চিত করতে হলে বাধাহীন পরিবেশ থাকতে হবে। ভোটাররা যেন নির্বিঘ্নে এসে ভোট দিয়ে যেতে পারেন এবং নির্বাচন কমিশনের বিধি-বিধান কোনো দল বা প্রার্থীর পক্ষ থেকে লঙ্ঘিত না হয় সে আহ্বান জানাচ্ছি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জয়-পরাজয় মহান আল্লাহ তাআলার হাতে নির্ধারিত। আমাদের দায়িত্ব ছিল মানুষের কাছে আমাদের আদর্শ পৌঁছে দেওয়া। এখন জনগণ সিদ্ধান্ত নেবে, কারা দেশ পরিচালনা করবে তা জনগণের রায়ের মাধ্যমেই প্রতিফলিত হবে, ইনশাআল্লাহ।

তিনি আরও জানান, জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হচ্ছে। ভোটাররা দুটি ব্যালট একই বাক্সে প্রদান করছেন। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে বলেও উল্লেখ করেন তিনি।

নতুন রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা তুলে ধরে মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা দলীয়করণমুক্ত, দুর্নীতিমুক্ত ও দমন-পীড়নমুক্ত একটি নতুন বাংলাদেশ চাই।

ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, তিনি ভোট দেওয়া পর্যন্ত যে পরিবেশ দেখেছেন তা ইতিবাচক। জনগণ উৎসবমুখর পরিবেশে আনন্দের সঙ্গে কেন্দ্রে আসছেন। ভোটারদের দীর্ঘ লাইন ও ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা স্বাচ্ছন্দ্যে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনা করছেন।

তবে ভোটের শুরুতে কোনো পরিসংখ্যান দেওয়া সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, ভোটগ্রহণ শেষে সারা দেশের তথ্য পাওয়ার পর বিস্তারিত মন্তব্য করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!