1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান আসছে: র‍্যাব মহাপরিচালক - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান আসছে: র‍্যাব মহাপরিচালক

প্রতিনিধি

চট্টগ্রাম: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক একেএম শহিদুর রহমান বলেছেন, জঙ্গল সলিমপুর বর্তমানে সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছে। সেখানে অবৈধভাবে বসবাসকারী ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে শিগগিরই নির্মূল অভিযান চালানো হবে

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে চট্টগ্রামের পতেঙ্গায় র‍্যাব-৭ এর প্রধান কার্যালয়ে হামলায় নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে দুপুর আড়াইটার দিকে শহীদ মোতালেব হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়।

র‍্যাব মহাপরিচালক বলেন,

“সুবেদার মোতালেব শহীদ হয়েছেন। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে। মামলা ইতোমধ্যে প্রক্রিয়াধীন রয়েছে এবং রায় কার্যকর হওয়া পর্যন্ত র‍্যাব পুরো বিষয়টি নিবিড়ভাবে মনিটর করবে।”

তিনি আরও বলেন, শহীদ মোতালেবের পরিবার অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে।

“আমরা তাদের স্বামী বা পিতাকে ফিরিয়ে দিতে পারব না। তবে আমরা এই পরিবারটির দায়িত্ব গ্রহণ করেছি। র‍্যাব সবসময় শহীদ পরিবারের পাশে থাকবে।”

হামলার পটভূমি

এর আগে সোমবার (১৯ জানুয়ারি) চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন নিহত হন। একই ঘটনায় র‍্যাবের আরও তিন সদস্য এবং ‘মনা’ নামে একজন সোর্স গুরুতর আহত হন। নিহত মোতালেব হোসেন বিজিবির নায়েব সুবেদার ছিলেন এবং প্রেষণে র‍্যাবে কর্মরত ছিলেন।

পুলিশ, র‍্যাব ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ইয়াসিনের নেতৃত্বে জঙ্গল সলিমপুর এলাকায় একটি বিএনপি কার্যালয় উদ্বোধনের কথা ছিল। এ উপলক্ষে সেখানে বিপুলসংখ্যক লোকজন জড়ো হয়। র‍্যাবের সোর্স মনা র‍্যাবকে জানান, ওই অনুষ্ঠানে ইয়াসিন উপস্থিত থাকবেন।

এই তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম র‍্যাবের পতেঙ্গা কোম্পানির একটি দল বিকেল পৌনে ৪টার দিকে সেখানে অভিযান পরিচালনায় যায়। অভিযানের সময় ইয়াসিন গ্রুপের অনুসারীরা র‍্যাব সদস্যদের ওপর হামলা চালায়। একপর্যায়ে চারজন র‍্যাব সদস্য ও সোর্স মনাকে আটক করে তাদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়া হয় এবং মারধর করা হয়।

খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশ উদ্ধার অভিযান শুরু করে এবং স্থানীয় একটি পক্ষের সহায়তায় গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোতালেব হোসেনকে মৃত ঘোষণা করেন

র‍্যাব মহাপরিচালক বলেন, জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী কার্যক্রম আর বরদাশত করা হবে না এবং এলাকাটি সন্ত্রাসমুক্ত করতে সব ধরনের বৈধ ব্যবস্থা নেওয়া হবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!