1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ছেলে আপনের খোঁজে পাগলপ্রায় মা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

ছেলে আপনের খোঁজে পাগলপ্রায় মা

প্রতিনিধি

চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকা থেকে আপন নামে এক শিশু নিখোঁজ হয়েছে। তার খোঁজে মা রুজিনা বেগন কাঁদতে কাঁদতে ছুটছেন এক জায়গা থেকে অন্য জায়গায়। রুজিনাকে কাঁদতে দেখে আশপাশের মানুষ এগিয়ে আসেন। পরে তারা রুজিনাকে নিয়ে যান খুলশি থানায়। ছেলে হারানোর ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ওই নারী।

জিডি সূত্রে জানা যায়, আপন তার মায়ের সঙ্গে খুলশির সিঅ্যান্ডবি কলোনির মুমিন সওদাগরের বিল্ডিংয়ে ভাড়া বাসায় থাকত। গত রোববার (৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে আপন হারিয়ে যায়। তার গায়ের রং শ্যামলা। উচ্চতা তিন ফুট ১০ ইঞ্চির মতো।

নজরুল ইসলাম নামের আপনের এক নিকটাত্মীয় বলেন, রুজিনা বেগম একেবারেই অসহায়। তার ছেলে আপন ছাড়া আর কেউ নেই। তিনি বিভিন্ন বাসাবাড়িতে কাজ করে কোনোরকমে জীবন নির্বাহ করছেন। রোববার বিকেলেও কাজে গিয়েছিলেন, তখন আপন বাসায় একা ছিল। পরে বাসায় এসে ছেলেকে আর পাননি রুজিনা। আমরা বিভিন্ন জায়গায় খুঁজেও তাকে পাইনি। তাকে কেউ পেয়ে থাকলে আমার নম্বরে (০১৬১১-০১৬৯৯৪) যোগাযোগ করার অনুরোধ রইল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!