1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ছেঁড়া কাপড়-বেঞ্চ দিয়ে ভোটের গোপন কক্ষ, বরাদ্দ টাকা আত্মসাতের অভিযোগ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ছেঁড়া কাপড়-বেঞ্চ দিয়ে ভোটের গোপন কক্ষ, বরাদ্দ টাকা আত্মসাতের অভিযোগ

প্রতিনিধি

নীলফামারী-৪ আসনে ছেঁড়া কাপড়-বেঞ্চ দিয়ে ভোটের গোপন কক্ষ তৈরি করা হয়। ছবি: প্রতিনিধি
নীলফামারীর কিশোরগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের গোপন কক্ষ ছেঁড়া নিম্নমানের কাপড় আর ভাঙা বেঞ্চ দিয়ে তৈরি করা হয়েছে। এতে বরাদ্দের টাকা সঠিক ব্যবহার না করে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।

কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলা নিয়ে গঠিত নীলফামারী-৪ আসন। এ আসনের কিশোরগঞ্জ উপজেলায় ৭৮টি ভোটকেন্দ্রে ৪১৯টি গোপন কক্ষের মধ্যে অধিকাংশ ছেঁড়া ফাটা, নিম্নমানের কাপড় ও ভাঙা বেঞ্চ দিয়ে তৈরি করা হয়েছে। প্রতি গোপন কক্ষের জন্য ১২০০ টাকা বরাদ্দ থাকলেও নিয়ম অনুযায়ী গোপন কক্ষ তৈরি করা হয়নি।

সরেজমিনে দেখা যায়, পুটিমারি ইউনিয়নের ভেড়ভেড়ি মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ ভেড়ভেড়ি বালিকা উচ্চ বিদ্যালয়, মুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়ভিটা এ ইউ বহুমুখী ফাজিল মাদ্রাসাসহ অধিকাংশ কেন্দ্রের গোপন কক্ষের পর্দা হিসেবে ছেঁড়া ফাটা পুরোনো কাপড় ব্যবহার করা হয়েছে। কক্ষের কাঠামো তৈরি করা হয়েছে ভাঙা নড়বড়ে তক্তা দিয়ে। এতে ভোটারদের মধ্যে অসন্তোষ ও নিরাপত্তাহীনতা দেখা গেছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী গোপন কক্ষ করার কথা থাকলেও সেটি করা হয়নি।

ভোট দিতে আসা নাসির উদ্দিন বলেন, আমি গোপন কক্ষে গিয়ে ব্যালটে সিল মারতে গেলাম, সেখানে শুধু এক টুকরা কাপড় দিয়েছে বাইরে থেকে সবকিছু বুঝা যাচ্ছে। এভাবে করলে আমরা গোপনে ভোট দিতে পারি না।

আরেক ভোটার নাসিমা বেগম বলেন, ভোটকেন্দ্রের গোপন কক্ষ তৈরি করা হয়েছে পুরোনো কাপড় আর ভাঙা বেঞ্চ দিয়ে। বেঞ্চগুলো উল্টো করে দিয়েছে। ওখানে ভোট দিতে যাব কীভাবে পরিবেশ দেখে যাওয়ার মতো না।

দক্ষিণ ভেড়ভেড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রসাইডিং কর্মকর্তা ও মুশরুত পানিয়ালপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস বলেন, সময় স্বল্পতার কারণে তাড়াহুরো করে করা হয়েছে। তা ছাড়া যা পেয়েছি সেটি দিয়ে দিসি।

ভেড়ভেড়ি মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা ও রনচন্ডী স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক মোশফেকুর রহমান বলেন, গতকাল এসে ডেকোরেশনের লোকজনকে বলেছিলাম, তারা পুরোনো কাপড় দিসে আর কিছু বেঞ্চ দেওয়া হয়েছে। গোপন কক্ষ কেউ তদারকি করেনি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা তকদির আলী সরকার বলেন, কেন্দ্রে গোপন কক্ষ প্রিসাইডিং কর্মকর্তারা করেছেন। সেখানে কোন ধরনের অনিয়ম করে যদি টাকা আত্মসাৎ করা হয়, সেটি রির্টানিং কর্মকর্তা তদন্ত করে ব্যবস্থা নেবেন।

উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেন, সরকারি বরাদ্দ তাদেরকে যেটা দেওয়া হয়েছে, সেটা সব কাজ করতে হবে। ভোটের দিন জানাননি আর বিষয়টা আমি জানি না। আমি কয়েকটিতে ঘুরেছি, মোটামুটি ভালো পেয়েছি। বিষয়টি জানালেন খোঁজ খবর নেব।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!