1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ছয়টি ট্রেনের যাত্রা বাতিল, সাতটির সিডিউল বিপর্যয় - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ছয়টি ট্রেনের যাত্রা বাতিল, সাতটির সিডিউল বিপর্যয়

প্রতিনিধি

বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতির ঘটনায় ছয়টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। একই সঙ্গে এই রুটে চলাচল করা সাতটি ট্রেনের সিডিউল বিপর্যয় হয়েছে। প্রতিটি ট্রেনের সাড়ে ৪ থেকে ৫ ঘণ্টা করে বিলম্ব হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

যাত্রা বাতিল হওয়া ট্রেনগুলো হল- ২০ মার্চের সীমান্ত এক্সপ্রেস, একই দিনের নীলসাগর এক্সপ্রেস (ঢাকা থেকে চিলাহাটি), ১৯ মার্চের নীলসাগর এক্সপ্রেস (চিলাহাটি থেকে ঢাকা), একই দিন পঞ্চগড় এক্সপ্রেস, এছাড়া বাংলাবান্ধা এক্সপ্রেস উভয় প্রান্তের যাত্রা বাতিল। এছাড়া দুইটি মেল রকেট (খুলনা- চিলাহাটি) ট্রেনের উভয় প্রান্তের যাত্রা বাতিল করা হয়েছে।

এছাড়া সিডিউল বিপর্যয় ও শিডিউল বিলম্ব হয়েছে সাতটি ট্রেনের। এগুলোর মধ্যে চিলাহাটি এক্সপ্রেস চার ঘণ্টা, কুড়িগ্রাম এক্সপ্রেস চার ঘণ্টা, দ্রুতযান এক্সপ্রেস পাঁচ ঘণ্টা বিলম্ব। ফলে এই রুটে চলাচল করা সাতটি ট্রেন বিলম্বে ছাড়বে বিভিন্ন স্টেশন থেকে। এছাড়া ট্রেনগুলো চার থেকে পাঁচ ঘণ্টা সিডিউল বিপর্যয় ঘটেছে।

দীর্ঘ সময় এই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। যদিও রেলওয়ে কর্তৃপক্ষ থেকে ট্রেন ছাড়া ও বিলম্বের বিষয়ে যাত্রীদের অবগত করা হয়নি। ফলে অনেক যাত্রীরাই স্টেশনে এসে দীর্ঘক্ষণ অপেক্ষায় থেকে আবার বাসায় ফিরে গেছেন। যাত্রীদের দাবি- রেলওয়ে কর্তৃপক্ষ একটি এসএমএস দিয়ে তাদেরকে জানাতে পারত ট্রেনের সর্বশেষ পরিস্থিতি।

এদিকে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুতির ২১ ঘণ্টা পেরিয়ে গেলেও উদ্ধার করা সম্ভব হয়নি ট্রেনের সবকটি বগি। তবে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত স্থানে সামান্য ধীরগতিতে চলাচল করবে ট্রেন। গতকাল বুধবার (১৮ মার্চ) বগুড়ার আদমদীঘিতে লাইনচ্যুত হওয়া নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি উদ্ধারে আরও তিন ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছেন-পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আব্দুল আউয়াল।

এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আব্দুল আউয়াল বলেন- এই রুটে চলাচল করা ছয়টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। সাতটি ট্রেনের সিডিউল সাড়ে ৪ থেকে ৫ ঘণ্টা বিলম্ব হয়েছে। সেখানে রেলওয়ে কর্মীরা কাজ করছে। দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিকের চেষ্টা চলানো হচ্ছে।

প্রসঙ্গত, বুধবার (১৮ মার্চ) দুপুরে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার জংশন অতিক্রম করার পরপরই বাগবাড়ি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। ৬৬ জন আহত হন। তাদের আদমদিঘী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নওগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। ফলে ওই রুটে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকা-রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!