1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর

প্রতিনিধি

বর্তমান সময়কে চ্যালেঞ্জ ও সম্ভাবনার যুগ হিসেবে উল্লেখ করে নবীন পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন

শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেন, এই সময়ের চ্যালেঞ্জগুলো গ্রহণ করে নিজেদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি দেশ ও পেশাকে সমৃদ্ধ করার দায়িত্ব নতুন প্রজন্মের ওপরই বর্তায়।

ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর ২২তম সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আধুনিক বিশ্বে হিসাববিজ্ঞানীদের ভূমিকা শুধু আর্থিক হিসাব-নিকাশে সীমাবদ্ধ নেই। তারা এখন বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে কৌশলগত ভূমিকা পালন করছেন। এ কারণে তাদেরকে কেবল হিসাবরক্ষক নয়, বরং নীতিনির্ধারণে সহায়ক উপদেষ্টা হিসেবে গড়ে উঠতে হবে।

প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। তার মতে, পরিবর্তিত প্রযুক্তিগত পরিবেশ সম্পর্কে সচেতন না থাকলে পেশাগত ক্ষেত্রে টিকে থাকা কঠিন হয়ে পড়বে।

মন্ত্রী নবীন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তাদের দক্ষতা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন ড. সলিমুল্লাহ খান। এছাড়া এন কে এ মবিন-সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!