1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চোর সন্দেহে কুড়িগ্রামে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

চোর সন্দেহে কুড়িগ্রামে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতিনিধি

চোর সন্দেহে কুড়িগ্রামে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
কুড়িগ্রামে চোর সন্দেহে এক অজ্ঞাতনামা যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১০ জানুয়ারি) সকালে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কাচিচর ফারাজি পাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে ওই যুবক ফারাজি পাড়া এলাকায় চুরি করতে আসেন বলে স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে তাকে আটক করেন। পরে স্থানীয় লোকজন তাকে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত যুবকের নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!