1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চুরির অভিযোগে ছাত্রকে নির্যাতন, ২ শিক্ষক গ্রেপ্তার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

চুরির অভিযোগে ছাত্রকে নির্যাতন, ২ শিক্ষক গ্রেপ্তার

প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় চুরির অপবাদে এক মাদরাসাছাত্রের ওপর অমানবিক নির্যাতন করার ঘটনায় দুই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ মে) রাত ৩টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে গত ২৭ মে ঘড়ি চুরির অভিযোগে তাওহীদের হাত-পা বেঁধে বেধড়ক মারপিট করেন শিক্ষক মাহমুদ হাসান ও মাহাদী হাসান।

ভুক্তভোগী শিক্ষার্থী তাওহিদ হোসেন শৈলকুপা উপজেলার রঘুনন্দনপুর গ্রামের মান্নান বিশ্বাসের ছেলে। গ্রেপ্তাররা হলেন শৈলকুপার হাটফাজিলপুর মুহাম্মাদিয়া কওমি মাদরাসার শিক্ষক মাহমুদ হাসান ও মাহাদী হাসান।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ মে হাটফাজিলপুর মুহাম্মাদিয়া কওমি মাদরাসায় চুরির অপবাদ দিয়ে ওই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র তাওহীদ হোসেনকে হাত-পা বেঁধে বেধড়ক মারপিট করেন শিক্ষক মাহমুদ হাসান ও মাহাদী হাসান। এরপর তাকে মাদরাসার একটি কক্ষে আটকে রাখা হয়। পরে রাতে তাওহীদ সেখান থেকে পালিয়ে তার ফুফুর বাসায় যান। এরপর বিষয়টি জানতে পেরে তার বাবা-মা শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তাওহীদকে ভর্তি করেন। পরে থানায় লিখিত অভিযোগ দেন তাওহীদের বাবা-মা। এরপর অভিযুক্ত ওই দুই শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।

তাওহীদের বাবা মান্নান বিশ্বাস বলেন, আমার ছেলে ৩ বছর ধরে হাটফাজিলপুর মুহাম্মাদিয়া কওমি মাদরাসায় পড়াশোনা করছে। গত সোমবার রাতে আমার ছেলেকে চুরির অপবাদ দিয়ে মারধর করা হয়েছে। তারা যে অভিযোগ এনেছে তা মিথ্যা। আমার ছেলে সত্যই যদি এমন কোনো কাজ করে থাকে তাহলে আমাদের কাছে বিষয়টি জানাতে পারতেন। আমরা এ ঘটনার বিচার চাই।

শৈলকূপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, অভিযোগের সত্যতা পাওয়ায় দুই শিক্ষককে গ্রেপ্তার করেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!