1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চুয়াডাঙ্গায় ব্যবসায়ীকে কোপালেন ছাত্রলীগের কর্মীরা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় ব্যবসায়ীকে কোপালেন ছাত্রলীগের কর্মীরা

প্রতিনিধি

চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছিতে আব্দুর রাজ্জাক (৪৮) নামের এক ব্যক্তিকে এলোপাতাড়ি কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগ উঠেছে, চুয়াডাঙ্গা শহরের হকপাড়ার ছাত্রলীগ কর্মী সিহাবসহ কয়েকজন যুবক আব্দুর রাজ্জাককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে।

শুক্রবার (২৯ নভেম্বর) রাত ১০টার দিকে বেলগাছি ঈদগাঁহপাড়ার আানামুলের দোকানের কাছে এ ঘটনা ঘটে।

আহত আব্দুর রাজ্জাক চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রামের ঈদগাঁহপাড়ার সাজ্জাদ আলীর ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি ব্যবসা করেন।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, একজনকে কুপিয়ে জখম করা হয়েছে বলে শুনেছি। ঘটনার পরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভুক্তভোগী আহত আব্দুর রাজ্জাক  বলেন, শুক্রবার রাতে বেলগাছির ঈদগাঁহপাড়ার আানামুলের দোকানে বসে ছিলাম। এ সময় শহরের হকপাড়ার সিহাবসহ কয়েকজন যুবক আমার ওপর অতর্কিত হামলা চালায়। তাদের কাছে থাকা ধারাল অস্ত্র দিয়ে আমাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। মূলত আমাকে হত্যার উদ্দেশ্যেই তারা আমার ওপর হামলা চালিয়েছে।

আহত আব্দুর রাজ্জাক আরও বলেন, পূর্বে সিহাবের সঙ্গে আমার বিরোধ ছিল। পরে সেটি মিমাংসাও হয়েছিল। তবে আজ হঠাৎ আমাকে হত্যার উদ্দেশে কুপিয়ে জখম করে। সিহাবসহ বেশ কয়েকজন ছিল। রাতের আধারে বাকিদের চেনা যায়নি। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল  বলেন, আব্দুর রাজ্জাকের মাথাসহ শরীরের বিভিন্নস্থানে ধারাল অস্ত্রের আঘাতে জখম হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠানো হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!