1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চার দশকের ঐতিহ্য উদযাপনে সেপ্টেম্বরে অরল্যান্ডোতে ৪০তম ফোবানা কনভেনশন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

চার দশকের ঐতিহ্য উদযাপনে সেপ্টেম্বরে অরল্যান্ডোতে ৪০তম ফোবানা কনভেনশন

প্রতিনিধি

 উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের সর্ববৃহৎ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)-এর ৪০তম কনভেনশন আগামী ৪ থেকে ৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরের হলিডে ইন রিসোর্টে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকরা এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের কনভেনশনটি ফোবানার জন্য বিশেষ তাৎপর্য বহন করছে। কারণ এর মধ্য দিয়ে সংগঠনটির চার দশকের গৌরবময় পথচলা উদযাপন করা হবে। উত্তর আমেরিকায় বাংলাদেশি কমিউনিটিকে ঐক্যবদ্ধ করা, দেশের সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ, নেতৃত্ব বিকাশ এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি পরিচিতি তুলে ধরতে ফোবানা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

৪০তম ফোবানা কনভেনশনের কর্মসূচির মধ্যে রয়েছে—

  • ফোবানার ৪০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান

  • বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে সাংস্কৃতিক পরিবেশনা

  • কমিউনিটি নেতৃত্ব বিষয়ক আলোচনা ও মতবিনিময় সভা

  • যুব ও নতুন প্রজন্মের নেতৃত্ব উন্নয়ন কার্যক্রম

  • ব্যবসা, বিনিয়োগ ও আন্তর্জাতিক নেটওয়ার্কিং সেশন

  • নারী অংশগ্রহণ ও ক্ষমতায়নমূলক আয়োজন

  • বাংলাদেশি খাবার, শিল্প ও সংস্কৃতির প্রদর্শনী

আয়োজকরা জানান, এই কনভেনশনের মাধ্যমে বাংলাদেশি উদ্যোক্তারা আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ পাবেন, পেশাজীবী ও ব্যবসায়ীরা বৈশ্বিক অংশীদারিত্ব গড়ে তুলতে পারবেন এবং শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনগুলো বাংলাদেশের সংস্কৃতি বিশ্ব দরবারে তুলে ধরার সুযোগ পাবে। একই সঙ্গে তরুণ প্রজন্ম নেতৃত্ব বিকাশ ও আন্তর্জাতিক নেটওয়ার্কিংয়ের একটি শক্ত প্ল্যাটফর্ম পাবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, উত্তর আমেরিকার পাশাপাশি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে কমিউনিটি লিডার, পেশাজীবী, উদ্যোক্তা, সাংস্কৃতিক কর্মী ও তরুণ নেতৃত্ব এবারের কনভেনশনে অংশ নেবেন। আয়োজকদের প্রত্যাশা, এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশকে একটি সংস্কৃতিতে সমৃদ্ধ, ঐক্যবদ্ধ ও সম্ভাবনাময় বৈশ্বিক অংশীদার রাষ্ট্র হিসেবে তুলে ধরা সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফোবানা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান জিয়াউল হক জিয়া, সাবেক চেয়ারম্যান বেদারুল ইসলাম বাবুল, নির্বাহী সম্পাদক নিহাল রহিম, হোস্ট কমিটির প্রেসিডেন্ট মোহাম্মদ শামীম, ভাইস প্রেসিডেন্ট আতিকুর রহমান, আনোয়ার হোসেন সেন্টু, শামস আহমেদ শোভন, জেসন চৌধুরী, ফাইন্যান্স কমিটির কনভেনর মো. ইশাক আলী, ম্যানেজমেন্ট কমিটির কনভেনর হেলাল আহমেদ এবং কো-কনভেনর রেজাউল হক রেজাসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!