1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চার ঘণ্টায় ৩ লাখের বেশি টোল আদায় - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

চার ঘণ্টায় ৩ লাখের বেশি টোল আদায়

প্রতিনিধি

সারাদেশের মানুষের স্বপ্নের পদ্মা সেতু দিয়ে দ্বিতীয়বারের মতো মোটরসাইকেল চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৬টা থেকে শুরু হয়ে সকাল ১০টা ১৫ মিনিট পর্যন্ত মোটরসাইকেল থেকে সেতু কর্তৃপক্ষ ৩ লাখ ৪০ হাজার টাকা টোল আদায় করেছে।

বৃহস্পতিবার সকালে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজার কর্তৃপক্ষ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। পদ্মা সেতু দিয়ে এ পর্যন্ত ৩ হাজার ৩০০ মোটরসাইকেল পার হয়েছে। জাজিরা প্রান্ত দিয়ে সর্বশেষ আরও ১০০ মোটরসাইকেল চলাচলের খবর পাওয়া গেছে। 

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল থেকে ১০টা পর্যন্ত প্রায় ৩ হাজার ৪০০ মোটরসাইকেল চলাচল করেছে।

মোটরসাইকেল আরোহী রহমতুল্লাহ ঢাকা পোস্টকে বলেন, ১০০ টাকা টোল দিয়ে ১০ মিনিটে পদ্মা সেতু পাড়ি দিয়েছি। কিছু মোটরসাইকেল চালকদের জন্য দীর্ঘদিন ধরে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ছিল। দক্ষিণাঞ্চলের মানুষের দাবি রক্ষা করে সরকার পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দিয়েছে। সেতু কর্তৃপক্ষের সব শর্ত মেনে আমরা পদ্মা সেতু দিয়ে নিয়মিত যাতায়াত করতে চাই।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজ্জব আলী ঢাকা পোস্টকে বলেন, পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চালকরা চলাচল করেছেন। এখন পর্যন্ত সেতু দিয়ে প্রায় ৩ হাজার ৪০০ মোটরসাইকেল চলাচল করেছে। এতে সরকারের রাজস্ব আদায় হয়েছে ৩ লাখ ৪০ হাজার টাকা। পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি পাওয়ায় সরকার বাড়তি কিছু রাজস্ব পাবে। মোটরসাইকেলগুলো এখন পর্যন্ত সুশৃঙ্খলভাবে চলাচল করছে। চালকদের প্রতি যে ৬টি নির্দেশনা দেওয়া হয়েছে, তা তাদেরকে অবশ্যই মেনে চলতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!