1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চাপ বাড়লেও নির্বিঘ্নে পদ্মা সেতু পার হচ্ছে যানবাহন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

চাপ বাড়লেও নির্বিঘ্নে পদ্মা সেতু পার হচ্ছে যানবাহন

প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। এতে মুন্সীগঞ্জের পদ্মা সেতু এলাকা ও এক্সপ্রেসওয়েতে গাড়ির চাপ বাড়লেও কোনো যানজট না থাকায় ভোগান্তি ছাড়াই পদ্মা সেতু পাড়ি দিচ্ছে যাত্রীরা।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজার সামনে দেখা গেছে এমন চিত্র। ঈদকে সামনে রেখে সকাল হতেই যানবাহনের চাপ লক্ষ্য করা গেলেও সবচেয়ে বেশি চাপ ছিল সকাল ৯টা-১০টা পর্যন্ত বলে ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে। মাওয়া টোল প্লাজা এলাকায় যানবাহনের চাপ বাড়লেও টোল পরিশোধে বেশি সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে না।

সকাল থেকে দেখা গেছে, যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংখ্যা তুলনামূলকভাবে বেড়েছে। মাঝে মধ্যে টোল প্লাজায় কিচু গাড়ির জটলা সৃষ্টি হলেও বেশির ভাগ ক্ষেত্রেই অপেক্ষা ছাড়াই টোল পরিশোধ করে সেতু পার হওয়া যাচ্ছে। মোটরসাইকেলের সংখ্যাই তুলনামূলক বেশি।

কতিপয় যাত্রীর সাথে কথা বলে জানা গেছে, পদ্মা সেতু উদ্বোধনের আগের মতো এখন আর ভোগান্তি নেই। পদ্মা সেতু চালুর আগে ঈদে বাড়ি ফেরার সময় শিমুলিয়া ফেরিঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো। এখন সেই ভোগান্তি হয় না।

মাওয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) জিয়াউল হায়দার দুপুর ১টার দিকে ঢাকা পোস্টকে বলেন, সকাল থেকে মহাসড়ক ও পদ্মা সেতু এলাকায় যানবাহনের চলাচল বেড়েছে। তবে কোনো যানজট নেই। সেতুর গোড়ায় টোল দেওয়ার সময় মাঝে মধ্যে ১০০-১৫০টির গাড়ির জটলা সৃষ্টি হলেও কিছুক্ষণের মধ্যে সেই জটলা কেটে যাচ্ছে। সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক আছে। আশা করা যাচ্ছে ঈদের আগে বড় কোনো চাপ পড়বে না।

সেতু বিভাগের তথ্য অনুযায়ী, সোমবার রাত ১২টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত আট ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ৯ হাজার ৫৯৮টি যানবাহন পার হয়েছে। এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে ৬ হাজার ৫৯টি এবং জাজিরা প্রান্ত দিয়ে ৩ হাজার ৫৩৯টি যানবাহন চলাচল করেছে। এ সময়ে টোল আদায় হয়েছে এক কোটি ৬৮ লাখ ১৮ হাজার ২৫০ টাকা।

পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী (টোল) মো. নাবিল হোসেন সাংবাদিকদের বলেন, ঈদ সামনে রেখে মোটরসাইকেলের জন্য অতিরিক্ত অস্থায়ী টোল বুথ চালু করা হয়েছে। বর্তমানে ১০টি বুথ দিয়ে টোল আদায় করা হচ্ছে। এতে যানবাহনের চাপ থাকলেও ৫ থেকে ১০ মিনিটের মধ্যেই টোল পরিশোধ করে যানবাহন সেতু পার হতে পারছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!