1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইন করেছে বিএসএফ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইন করেছে বিএসএফ

প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইন করেছে বিএসএফ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সীমান্ত দিয়ে শিশু, নারী ও পুরুষসহ ১৫ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ)। বিভীষণ বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মান্নান এসব তথ্য নিশ্চিত করেছেন।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে বিজিবির কঠোর নজরদারির মাঝেই তাদের বাংলাদেশে পুশ ইন করা হয়। পরে ১৬ বিজিবি ব্যাটালিয়নের বিভীষণ বিওপির টহল দল তাদের আটক করে গোমস্তাপুর থানায় হস্তান্তর করে।

বিজিবি জানায়, শনিবার (১৪ ডিসেম্বর) ভোররাত আনুমানিক পৌনে ৪টার দিকে গোমস্তাপুর থানাধীন রাধানগর ইউনিয়নের এবং নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর অধীনস্থ বিভীষণ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২১৯/৭১আর থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে লালমাটি নামকস্থান থেকে নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জনকে আটক করে নিয়মিত টহল দল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সবাই বাংলাদেশি।

নায়েক সুবেদার আব্দুল মান্নান বলেন, আটকদের মধ্যে ৪ জন পুরুষ, ৯ জন নারী ও ২ জন শিশু রয়েছে। তারা ঢাকা, খুলনা, যশোর ও নড়াইল জেলার বাসিন্দা। দীর্ঘ দুই বছর আগে তারা বিভিন্ন সময়ে কাজের জন্য ভারতে প্রবেশ করেছিলেন। বিএসএফ সদস্যরা তাদের ভোরে বাংলাদেশে পুশ ইন করে। আটকদের নাম ও ঠিকানা যাচাই বাছাই শেষে তাদেরকে গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারেক বলেন, বিজিবি পুশ হওয়া নাগরিকদের থানায় হস্তান্তর করেছে। এখন তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তার হেফাজতে রাখা হবে। পরিচয় যাচাই-বাছাই শেষে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে গত ২৭ মে বিভীষণ সীমান্ত দিয়ে ১৭ জন ও ৩ জুন চানশিকারি সীমান্ত দিয়ে ৮ জনকে পুশইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!