1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চাঁদপুরে ইফতার সামগ্রী পেল ২শ পরিবার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

চাঁদপুরে ইফতার সামগ্রী পেল ২শ পরিবার

প্রতিনিধি

‘মানবতার হাত বাড়াই, অসহায় মানুষের পাশে দাড়াই’ এ স্লোগানকে সামনে রেখে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায়, গরিব ও কর্মহীন পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও অসুস্থ এক ব্যক্তিকে আর্থিক অনুদান প্রদান করেছে চাঁদপুর শাহরাস্তি উপজেলা দাদিয়াপাড়া গ্রামের দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা।

শাহরাস্তি থানা আওতাধীন কয়েকটি গ্রামে কর্মহীন ও অসহায় ২০০শ পরিবারের মাঝে “দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা” পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে পেয়াজ, আলু, চিনি, সয়াবিন তেল, ছনা, মুড়ি, খেজুর, ইত্যাদি।

পবিত্র মাহে রমজানের মানবিক দৃষ্টিকোণ থেকে সংঠনটির পক্ষ থেকে ২০০শ পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংগঠনটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এসময় সমাজের বিত্তবান ব্যক্তিদের এ কাজে এগিয়ে আসার জন্য সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।

দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার সভাপতি মঞ্জুর হোসেন সজিব সাহেব বলেন, সামাজিক সংগঠন নিয়ে হিংসা বা ঈর্ষা করা একটি সাধারণ সামাজিক সমস্যা, যা মূলত অন্যের সাফল্য, ভিন্ন মতাদর্শ, রাজনৈতিক বিভাজন বা স্বার্থের দ্বন্দ্ব থেকে জন্ম নেয়। এর ফলে সমাজে অস্থিরতা বাড়ে। এটি মোকাবিলায় সামাজিক বৈষম্য দূর করা, শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি, পারস্পরিক সম্মান ও সহনশীলতা তৈরি করা এবং সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন, যা হিংসার মূল কারণগুলো দূর করতে সাহায্য করতে পারে। আমরা অনেক ক্ষেত্রে ভালো কাজ, ভালো আচরণ, ভালো উদ্দেশ্য এবং ভালো উদ্যোগকে সাধুবাদ জানাতে পারি না বা ভালো কাজের জন্য সহযোগিতার হাত প্রসারিত না করে বিপরীতে যারা ভালো কাজ করেন তাদেরকে প্রতিনিয়ত হেয় প্রতিপন্ন করতে ছাড়ি না। এ ধরনের চিন্তা ও চেতনা সামাজিক কাজে বাধার সৃষ্টি করে।

এ সময় উপস্থিত ছিলেন, দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার সভাপতি মঞ্জুর হোসেন সজিব, সহ সভাপতি, আবু ইউসুফ সুমন, উপদেষ্টা আনোয়ার হোসাইন, ইমরান হোসেন, শাহরাস্তি মডেল থানার সিনিয়র অফিসার মো. মনিরুজ্জামান, মাওলানা আব্দুল মুমিম, আব্দুর রব, হাফেজ আবু বকর, হাফেজ তানভীর হোসেন, সাবেক মেম্বার বিল্লাল হোসেন, আছলাম পাটোয়ারী, শফীকুর রহমান, সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বাচ্চু পাটোয়ারী, ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!