ইপেপার / প্রিন্ট
চাঁদপুরের মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারী আলোচিত কাজী মতিনকে (৪০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
কাজী মতিন মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের কাজী আবুল হোসেনের ছেলে। তার বড় ভাই মোহনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী মিজানুর রহমান। তিনি বালুখেকো মতিন নামে পরিচিত।
ডিবির ওসি মজিবুর রহমান বলেন, তার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে। তিনি তিন মামলার আসামি।