1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চলন্ত ট্রেনে এসে সজোরে ধাক্কা খেল ঈগল, কাচ ভেঙে আহত লোকোমাস্টার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড

চলন্ত ট্রেনে এসে সজোরে ধাক্কা খেল ঈগল, কাচ ভেঙে আহত লোকোমাস্টার

প্রতিনিধি

বিমানে প্রায়ই পাখির ধাক্কা লাগার ঘটনা শোনা যায়, যার কারণে অনেক সময় জরুরি অবতরণ করতে হয় এবং বিমান ক্ষতিগ্রস্ত হয়। তবে এবার একটি চলন্ত ট্রেনের উইন্ডস্ক্রিন ভেঙে সরাসরি লোকোমাস্টারের (চালক) কেবিনে ঢুকে পড়ল একটি ঈগল। এতে কাচের আঘাতে ট্রেনের চালকের কপাল কেটে যায়।
গত শনিবার সকালে জম্মু-কাশ্মীরের বারামুলা-বানিহাল রেলপথে ঘটনাটি ঘটে। এ ঘটনার পর ওই লাইনে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে ট্রেন চলাচল।
জানা যায়, অনন্তনাগ রেলওয়ে স্টেশনে ঢোকার আগে হঠাৎ করেই ধেয়ে আসে একটি বিশাল আকারের ঈগল। তবে রেলের সামনের কাচ ভাঙলেও ইঞ্জিনসহ যাত্রীরা সুরক্ষিত রয়েছে।
রেলের এক কর্মকর্তা জানিয়েছেন, ঈগলটির গতি এতটাই ছিল যে চালকের সামনের কাচের বেশিরভাগটাই ভেঙে পড়ে। কাচের আঘাতে আহত হন চালক। ঘটনার পরেই ট্রেন দাঁড় করিয়ে দিতে বাধ্য হন চালক। পরে আহত অবস্থায় চালককে নিয়ে যাওয়া হয় অনন্তনাগ রেল স্টেশনে। সেখানেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
রেলের কর্মকর্তারা জানান, এ ঘটনা একেবারেই ব্যতিক্রমী। নর্দান রেল কর্মকর্তাদের কথায়, কাশ্মীরে এমন ঘটনা একেবারেই অস্বাভাবিক। এত নিচে দিয়ে ঈগলটি কেন উড়ছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। আবহাওয়ার কারণ নাকি অন্য কারণ, তা খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!