1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চলতি অর্থবছরে ৩ লাখ যুবককে প্রশিক্ষিত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ: ক্রীড়ামন্ত্রী - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

চলতি অর্থবছরে ৩ লাখ যুবককে প্রশিক্ষিত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ: ক্রীড়ামন্ত্রী

অনলাইন ডেস্ক :

প্রতিষ্ঠার পর থেকে প্রায় ৭১ লাখ যুবককে প্রশিক্ষণ দিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। চলতি অর্থবছরে আরও ৩ লাখের বেশি যুবককে প্রশিক্ষিত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান।

মঙ্গলবার (০৫ মার্চ) জাতীয় সংসদে প্রশ্নোত্তরে ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল কাদের আজাদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। সংসদ অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য আব্দুল কাদের আজাদের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ৭০ লাখ ৮৪ হাজার যুবককে প্রশিক্ষণ দিয়েছে। অধিদপ্তরের মাধ্যমে গত অর্থবছরে বিভিন্ন ট্রেডে ১ লাখ ৬১ হাজার যুবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। চলতি অর্থ বছরে ৩ লাখ ৮ হাজার যুবককে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!