1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চবি শিক্ষককে হেনস্তার প্রতিবাদে জাবির বিএনপিপন্থি শিক্ষকদের নিন্দা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

চবি শিক্ষককে হেনস্তার প্রতিবাদে জাবির বিএনপিপন্থি শিক্ষকদের নিন্দা

প্রতিনিধি

চবি শিক্ষককে হেনস্তার প্রতিবাদে জাবির বিএনপিপন্থি শিক্ষকদের নিন্দা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি পরীক্ষার সময় এক শিক্ষককে হেনস্তা ও টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। সংগঠনটি স্পষ্ট জানিয়েছে, কোনোভাবেই ‘মব জাস্টিস’ মেনে নেওয়া হবে না।

​শনিবার (১০ জানুয়ারি) রাতে ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. শামছুল আলম ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জামাল উদ্দীন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

​বিবৃতিতে বলা হয়, ভিন্নমত বা বিতর্কের সমাধান সবসময় প্রচলিত আইন ও প্রশাসনিক তদন্তের মাধ্যমে হতে হবে। কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া বা মব জাস্টিসের মাধ্যমে সমাধান কাম্য নয়।

​একটি বিশেষ ছাত্র সংগঠন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সংসদ নির্বাচনে জয়ের পর থেকে ক্যাম্পাসগুলোতে আতঙ্ক ও ‘মব কালচার’ আশঙ্কাজনকভাবে বেড়েছে। শিক্ষক নিপীড়নের এই ধারা অব্যাহত থাকলে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও গবেষণার স্বাভাবিক পরিবেশ পুরোপুরি নষ্ট হয়ে যাবে।

​বিবৃতিতে ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। নেতারা বলেন, ‘শিক্ষকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতে ব্যর্থতার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই নিতে হবে। ভবিষ্যতে এ ধরনের অপমানজনক ঘটনা রোধে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ জরুরি।’

এছাড়া সব ক্যাম্পাসে ‘মববিরোধী’ কঠোর নীতি বাস্তবায়নের আহ্বান জানানোর পাশাপাশি এ বিষয়ে জাবি শিক্ষক সমিতিকে আরও জোরালো কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

​উল্লেখ্য, শনিবার দুপুরে চবি ক্যাম্পাসে আইন বিভাগের সহকারী অধ্যাপক হাসান মুহাম্মদ রোমান শুভকে আটক করেন একদল শিক্ষার্থী। জুলাই আন্দোলনের বিরোধিতা ও হত্যাকাণ্ডে সমর্থনের অভিযোগে তাকে হেনস্তা ও টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!