1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রাম বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে চীনা নাগরিক আহত - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে চীনা নাগরিক আহত

প্রতিনিধি

চট্টগ্রাম বন্দর অফিসার্স কলোনি গেটের সামনে এক চীনা নাগরিককে ছুরিকাঘাত করে আইফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে দিকে এ ঘটনা ঘটে।

বন্দর কর্মকর্তারা জানায়, বন্দর অফিসার্স কলোনি গেটের সামনে প্রধান সড়কে তিনজন ছিনতাইকারী ওই চীনা নাগরিকের ওপর হামলা চালায়। ছিনতাইকারীরা ভুক্তভোগীর হাঁটুর নিচে ছুরি দিয়ে আঘাত করে তার কাছ থেকে একটি আইফোন ও কিছু নগদ টাকা ছিনিয়ে নেয়। এ সময় উপস্থিত পথচারীরা একজন ছিনতাইকারীকে ধরে ফেলে এবং তাকে পিটুনি দেয়। পরে খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় ওই ছিনতাইকারী এবং বিদেশি নাগরিককে হাসপাতালে পাঠায় পুলিশ।

চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত বিদেশি নাগরিক ও আটক ছিনতাইকারীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পালিয়ে যাওয়া ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!