1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রাম বন্দরে কাঁচামাল নিয়ে জাহাজডুবি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দরে কাঁচামাল নিয়ে জাহাজডুবি

প্রতিনিধি

চট্টগ্রাম বন্দরে কাঁচামাল নিয়ে জাহাজডুবি
চট্টগ্রাম বন্দরে বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনায় যান্ত্রিক ত্রুটির কবলে পড়া একটি লাইটার জাহাজ ডুবে গেছে। তবে এতে করে বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে সমস্যা হচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার (১৭ অক্টোবর) রাতে এমভি জায়ান নামে জাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। শনিবার (১৮ অক্টোবর) সকালে এটি উপকূলে নিয়ে আসার পথে পতেঙ্গা সমুদ্রসৈকতের কাছাকাছি স্থানে ডুবে যায়।
বন্দরের সচিব ওমর ফারুক জানান, বন্দরের বহির্নোঙর থেকে ১২০০ টন সিরামিক শিল্পের কাঁচামাল (বল ক্লে) নিয়ে জাহাজটি ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু ডুবে যাওয়ায় এর সব পণ্য নষ্ট হয়ে গেছে।
জাহাজটির মালিক সংস্থা জায়ান শিপিং লাইন্সের অপারেশন অফিসার কাজী মোহাম্মদ শিবলু বলেন, শুক্রবার রাত ৮টার দিকে জাহাজটি স্টিয়ারিং ফেইল করে। ইঞ্জিনেও ত্রুটি দেখা দেয়। সেই অবস্থায় এটি স্থির রাখা হয়। সকালে সেটি তীরের দিকে নিয়ে আসার সময় অর্ধেকেরও বেশি ডুবে যায়। দুর্ঘটনার সময় জাহাজে থাকা ১৩ নাবিক নিরাপদে আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!