1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রাম পৌঁছেছেন প্রধান উপদেষ্টা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

চট্টগ্রাম পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

প্রতিনিধি

সংগৃহীত ছবি
চট্টগ্রাম পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে গেলেন তিনি।

বুধবার (১৪ মে) সকাল সোয়া ৯টার দিকে প্রধান উপদেষ্টা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

সফরসূচি অনুযায়ী প্রথমেই প্রধান উপদেষ্টা বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বা এনসিটি-৫ পরিদর্শনে গেছেন। সেখানে বন্দর ও নৌপরিবহন খাতের কর্মকর্তা এবং বন্দর ব্যবহারকারীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

এরপর চট্টগ্রাম বন্দর থেকে সার্কিট হাউসে গিয়ে কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন। সেখানে তিনি চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালের দলিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবেন।

দুপুর পৌনে ২টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে যাত্রা করে পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন।

বিকেলে প্রধান উপদেষ্টা হাটহাজারী উপজেলার জোবরা গ্রামে গ্রামীণ ব্যাংক পরিদর্শন করবেন। এই গ্রাম থেকেই ক্ষুদ্রঋণের প্রাথমিক যাত্রা শুরু করে নোবেল জয় করেছেন ড. ইউনূস।

এরপর হাটহাজারীর বাথুয়া গ্রামে নিজের পৈতৃক বাড়িতে যাবেন। সন্ধ্যা ৬টা পর্যন্ত আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশি, এলাকাবাসীর সঙ্গে সময় কাটাবেন। সন্ধ্যায় বিমানে চট্টগ্রাম ছাড়বেন প্রধান উপদেষ্টা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!