1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রাম জেলা প্রশাসকের বিজয় দিবস উদযাপন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

চট্টগ্রাম জেলা প্রশাসকের বিজয় দিবস উদযাপন

মো.তৌহিদ/নিজস্ব প্রতিবেদক: (চট্টগ্রাম)

চট্টগ্রাম জেলা প্রশাসকের উদ্যোগে (১৬ডিসেম্বর) ২০২৫ উপলক্ষে বিজয় দিবস উদযাপন ও মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসের প্রথম প্রহরে চট্টগ্রামের কাট্টলী মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানায় চট্টগ্রাম জেলা প্রশাসকের নেতৃত্ব জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও মুক্তিযুদ্ধের মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের মাঠে জেলা প্রশাসক কতৃক আয়োজিত বিজয় দিবস উদযাপন উপলক্ষে অনুষ্টিত অনুষ্ঠানে প্যারেড কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলাম মিঞা’র সভাপতিত্বে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড.মো. জিয়াউদ্দিন, বিশেষ অতিথি চট্টগ্রাম জেলা রেঞ্জ ডিআইজি আহসান হাবিব পলাশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি’র) অতিরিক্ত কমিশনার (ডিআইজি পদোন্নতি প্রাপ্ত) মো. হুমায়ুন কবির, চট্টগ্রাম জেলা পুলিশ (এসপি) মো. নাজির আহমেদ খাঁন প্রমুখ। এ’সময় অতিথিবৃন্দ অভিবাদন মঞ্চে উপস্থিত হয়ে সালাম গ্রহণ করেন।

উক্ত অনুষ্ঠানটিতে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনে অংশ গ্রহণ করেন, চট্টগ্রাম জেলা পুলিশ, বাংলাদেশ আনসার কন্টিনজেন্ট, বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা দল,বাংলাদেশ জেল কন্টিনজেন্ট, বাংলাদেশ সেনাবাহিনী বাদক দল,বাংলাদেশ স্কাউট ও রিভার স্কাউট দল,নৌ রোভার স্কাউট দল,গার্লস গাইড চট্টগ্রাম রেডক্রিসেন্ট ও সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!