1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রামে ২ ও ৪ আসনের ফল ঘোষণা স্থগিতাদেশ ইসির - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

চট্টগ্রামে ২ ও ৪ আসনের ফল ঘোষণা স্থগিতাদেশ ইসির

মো.তৌহিদ, নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম)

চট্টগ্রাম ২ ও ৪ আসনের বিজয়ী প্রার্থীদের বিরুদ্ধে আদালতে মামলা চলমান থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুটি আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আসন দুটি হলো চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) ও চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও সিটির আংশিক)। বিজয়ীদের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হলেও চূড়ান্ত ফলাফল রায়ের ওপর নির্ভর করবে বলে জানিয়েছে ইসি।

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ইলেকশন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এ-সংক্রান্ত পৃথক চিঠি জারি করা হয়েছে। ওই চিঠিতে বলা হয়, মামলা চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই দুটি আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ স্থগিত রাখার আইনগত বাধ্যবাধকতা থাকায় কমিশন ফলাফল স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।

চট্টগ্রাম-৪ আসন নিয়ে চিঠিতে বলা হয়েছে, আপিল বিভাগের আদেশের আলোকে এই আসনের (বিএনপি) প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী নির্বাচনের প্রার্থী হিসেবে যথারীতি অংশগ্রহণ করতে পেরেছেন। তবে মামলাটি চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর চূড়ান্ত ফলাফল প্রকাশ স্থগিত রাখার আইনগত বাধ্যবাধকতা থাকায় কমিশন ফলাফল স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। চট্টগ্রাম-২ আসনে (বিএনপি) প্রার্থী সরোয়ার আলমগীরের বিষয়ে জানানো হয়েছে, মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর নির্বাচনী ফলাফল প্রকাশ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচন কমিশন কতৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!