1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রামে ১৬ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

চট্টগ্রামে ১৬ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রতিনিধি

চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় ১৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি মো. গিয়াস উদ্দিনকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশনব্যাটালিয়ন (র‌্যাব)।

আনোয়ারা উপজেলার দোভাষী বাজার এলাকা থেকে গতকাল তাকে গ্রেপ্তার করা হয়। গিয়াস উদ্দিন নগরের ইপিজেড থানার গহিরা হাড়িয়াপাড়া এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, চট্টগ্রামের ইপিজেড থানায় ২০২৪ সালের ৩১ ডিসেম্বর দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০)–এর মামলার (নম্বর–১১) প্রধান আসামি গিয়াস উদ্দিন দোভাষী বাজার এলাকায় অবস্থান করছেন। বৃহস্পতিবার চট্টগ্রাম র‍্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করে।

চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেপ্তারের পর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিকে ইপিজেড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!