1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রামে বিএনপির শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

চট্টগ্রামে বিএনপির শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় রাজনৈতিক মেরুকরণে নতুন মাত্রা যোগ হয়েছে। বিএনপি ও এর অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার শিকলবাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দ্বীপ কালার মোড়ল এলাকায় এক সভার মাধ্যমে তাদের বরণ করে নেওয়া হয়।

ফুলের মালায় বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাহমুদুল হাসান চৌধুরী। তিনি নবাগত নেতাকর্মীদের ফুলের মালা পরিয়ে দলে স্বাগত জানান।

মূলত আসন্ন নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে এই যোগদান বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দলীয় সূত্র জানায়, শিকলবাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি রাজু আহমেদ এবং একই ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. দুলালের নেতৃত্বে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জামায়াতে যোগ দেন।

যোগদানের কারণ ব্যাখ্যা করে রাজু আহমেদ বলেন, ‘দীর্ঘদিন আমরা বিএনপির অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। বর্তমানে জামায়াতের আদর্শ ও কার্যক্রম আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে। দেশের রাজনীতিতে সচেতনতা এবং আদর্শিক অবস্থান থেকেই আমরা শতাধিক নেতাকর্মী আজ দল পরিবর্তন করেছি।’

কর্ণফুলী উপজেলা জামায়াতের আমির মুনির আবছার চৌধুরী বলেন, জামায়াত একটি দেশপ্রেমিক ও আদর্শভিত্তিক রাজনৈতিক সংগঠন। সকল সচেতন মানুষকে একত্রিত করে জনগণের কল্যাণে কাজ করাই দলের মূল লক্ষ্য।

তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ‘ব্যালট বিপ্লবের’ মাধ্যমে মাহমুদুল হাসান চৌধুরীকে বিজয়ী করে চট্টগ্রাম-১৩ আসনে নতুন সমাজ বিনির্মাণের আহ্বান জানান।

সভায় জামায়াতে ইসলামী ও এর বিভিন্ন স্তরের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!