1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রামে পৃথক অভিযানে অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ ১১ জন গ্রেপ্তার, উদ্ধার একনলা বন্দুক ও ধারালো অস্ত্র - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

চট্টগ্রামে পৃথক অভিযানে অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ ১১ জন গ্রেপ্তার, উদ্ধার একনলা বন্দুক ও ধারালো অস্ত্র

প্রতিনিধি

চট্টগ্রাম নগরীতে পৃথক দুইটি অভিযানে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন এলাকায় এসব অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

পুলিশ জানায়, বুধবার রাতে চক্রেশো আবাসিক এলাকার ৪ নম্বর রোডে জি এম ভবনের সামনে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় একনলা বন্দুক, তিন রাউন্ড কার্তুজ, একটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল এবং একটি শক মেশিন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার পাঁচজন হলেন— মো. হাসান ওরফে বি-ক্লাস হাসান (২৮), মো. মঈন উদ্দিন (২৫), মো. ইয়াছিন আরাফাত (২১), মো. নয়ন (২০) ও আরিফুর রহমান বাবু (২০)।

অন্যদিকে একই রাতে বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকার রৌফাবাদে বাগদাদ হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউসের সামনে আরেকটি অভিযান চালিয়ে আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি স্টিলের চাপাতি, দুটি ছুরি, একটি লোহার কাটার ও একটি স্ক্রু ড্রাইভার উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় গ্রেপ্তার হন মো. সম্রাট (৩০), মো. রবিউল হোসেন (২৪), জাহিদ হাসান (২৮), মো. রাজু (৩০), মো. রকিবুল হাসান (২৪) এবং আব্দুর রহমান ভুট্টো মিয়া (৩২)।

সিএমপি জানায়, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে গ্রেপ্তারদের একটি অংশ দীর্ঘদিন ধরে ডাকাতি ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের কারও বিরুদ্ধে আগে থেকেই ডাকাতি, হত্যা, চুরি, অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন এবং তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!