1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রামে দুই গ্রুপের সংঘর্ষ, পিস্তলসহ গ্রেপ্তার দুই - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

চট্টগ্রামে দুই গ্রুপের সংঘর্ষ, পিস্তলসহ গ্রেপ্তার দুই

প্রতিনিধি

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিদেশি পিস্তল, চাইনিজ কুড়াল ও ছুরিসহ জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার দুইজন হলেন- নগরের হালিশহর এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী (২৪) ও কুমিল্লার নাঙ্গলকোটের সজল (২৪)। মোহাম্মদ আলীর বিরুদ্ধে আগেও বিভিন্ন অভিযোগে তিনটি মামলা রয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ বলেন, শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে পাহাড়তলী থানা পুলিশ জানতে পারে, আগের টাকা-পয়সা লেনদেনের সূত্র ধরে পাহাড়তলী ও হালিশহর থানার সীমানা সংলগ্ন পাহাড়তলী থানাধীন আব্দুল লতিফ সড়ক মাইট্টাইল্যা গলি জাবেদের দোকানের সামনে জাবেদ ও মোহাম্মদ আলী গ্রুপের ৪০ থেকে ৫০ জন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বিষয়টি জানতে পেরে মোবাইল ডিউটিতে নিয়োজিত এসআই মহিম উদ্দিনের নেতৃত্বে ঘটনাস্থলে গেলে উভয় গ্রুপের লোকজন পুলিশ দেখে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন স্থানীয় লোকজনের সহায়তায় টহল টিমের পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মোহাম্মদ আলী ও সজলকে আটক করে।

এ সময় তাদের কাছ থেকে যুক্তরাষ্ট্রের তৈরি একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি চাইনিজ কুড়াল, একটি ধারালো ছুরি ও একটি লোহার রড উদ্ধার করে।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছেন, এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে উদ্ধার করা বিদেশি পিস্তল ও ধারালো অস্ত্র নিয়ে শোডাউন করার জন্য তারা সহযোগীদের নিয়ে ঘটনাস্থলে অবস্থান করছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!