1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রামে আগ্নেয়াস্ত্র-গুলিসহ দুইজন গ্রেপ্তার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

চট্টগ্রামে আগ্নেয়াস্ত্র-গুলিসহ দুইজন গ্রেপ্তার

প্রতিনিধি

চট্টগ্রামে আগ্নেয়াস্ত্র-গুলিসহ দুইজন গ্রেপ্তার
চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় ৩টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় অস্ত্র বহনে ব্যবহৃত একটি টেম্পু গাড়িসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে বাঁশখালী থানাধীন বৈলছড়ি ইউনিয়নের চেচুরীয়ার দক্ষিণ চৌমুহনী বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন খুরশিদ আলম (৩২) ও মো. হাসান ওরফে আকাশ (২৭)। তাদের মধ্যে খুরশিদ আলম নোয়াখালীর হাতিয়া উপজেলার ফরিদপুর এলাকার বাসিন্দা এবং হাসান চট্টগ্রামের ভূজপুর এলাকার বাসিন্দা বলে জানায় পুলিশ।

চট্টগ্রাম জেলা পুলিশ জানা ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’-এর আওতায় সন্ত্রাসী, চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার একটি দল বাঁশখালী এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বলেন, চেকপোস্ট চলাকালে বাঁশখালী-চট্টগ্রামগামী সড়কে একটি সন্দেহজনক টেম্পু গাড়ি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় টেম্পুর ভেতর লুকানো অবস্থায় ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!