1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঘাস মারা বিষে পেঁয়াজক্ষেত নষ্ট, চাষির পাশে এসি ল্যান্ড - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ঘাস মারা বিষে পেঁয়াজক্ষেত নষ্ট, চাষির পাশে এসি ল্যান্ড

প্রতিনিধি

রাজশাহী পুঠিয়া উপজেলায় গরিব কৃষক শের মোহাম্মদের এক বিঘা জমিতে ঘাস মারা বিষ স্প্রে করে পেঁয়াজক্ষেত নষ্ট করেছে দুর্বৃত্তরা। এ নিয়ে বিপাকে পড়া কৃষকের পাশে দাঁড়িয়েছেন পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (এসি ল্যান্ড) শিবু দাশ। সোমবার (৯ মার্চ) সকালে তিনি ওই কৃষককে আর্থিক সহায়তা ও খাদ্য সহযোগিতা দেন। ভবিষ্যতেও তার পরিবারের পাশে থাকার কথা জানান।জানা গেছে, গত বুধবার (৪ মার্চ) পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নে উজালপুর গ্রামে কৃষক শেখ মোহাম্মদ প্রতিদিনের মতো সকালে উঠে তার পেঁয়াজের জমি দেখতে যান। এ সময় তিনি দেখেন পেঁয়াজের গাছগুলো আওড়িয়ে যাচ্ছে। তখন তিনি বুঝতে পারেন কে বা কারা তার পেঁয়াজের জমিতে ঘাস মারা ওষুধ স্প্রে করেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘাস পোড়ানোর ওষুধের প্রভাবে পেঁয়াজের গাছগুলো পুড়ে যায়।

ভুক্তভোগী শের মোহাম্মদ বলেন, আমি গরিব মানুষ পেঁয়াজ লাগানোর সময় আমি এক লাখ টাকা ঋণ নিই। জমিটা টেন্ডার হিসাবে এক বছরের জন্য লিজ নিই। সার ওষুধের দোকানে অনেক টাকা ঋণে পড়ে গেছি। মনে করেছিলাম এই পেঁয়াজ বিক্রি করে সকল ঋণ শোধ করবো। কিন্তু কি হয়ে গেল। কে বা কারা রাতে আমার এই জমিতে বিষ দেয়। আমার কারও সঙ্গে বিরোধ নেই। সকলের সঙ্গে আমার সুসম্পর্ক। আমার যে ক্ষতি করেছে আমি আল্লাহর কাছে বিচার দিলাম।

স্থানীয়রা বলেন, এই ধরনের ক্ষতি কারো জন্যই কাম্য নয়। অপরাধী যত বড়ই শক্তিশালী হোক তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তা না হলে আজকে শেখ মোহাম্মদের করেছে কালকে আমাদেরও করতে পারে।

পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (এসি ল্যান্ড) শিবু দাশ বলেন, শের মোহাম্মদের পেঁয়াজক্ষেত নষ্ট হওয়ার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। একজন কৃষকের জন্য তার ফসলই প্রধান অবলম্বন। সরেজমিনে এসে তার সঙ্গে কথা বলেছি এবং ক্ষতির বিষয়টি বুঝেছি। প্রশাসনের পক্ষ থেকে তাকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা ও খাদ্য সহযোগিতা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও তার পরিবারের পাশে থাকার চেষ্টা থাকবে। পাশাপাশি ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!