1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ড, দুই বসতঘর পুড়ে ছাই - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ড, দুই বসতঘর পুড়ে ছাই

প্রতিনিধি

গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ড, দুই বসতঘর পুড়ে ছাই
মুন্সীগঞ্জের গজারিয়ায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ইমামপুর ইউনিয়নের বাঘাইয়াকান্দি গ্রামের হাইস্কুলের পাশের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়লে দুটি বসতঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা না ঘটলেও সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। ভুক্তভোগীদের দাবি, এ ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বাড়ির মালিক রেনু মিয়া ও সিরাজ প্রধান বলেন, রান্নাঘরে থাকা একটি এলপিজি গ্যাস সিলিন্ডার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। সঙ্গে সঙ্গে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই টিনের চৌচালা ঘর দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। স্থানীয়রা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও আগুনের তীব্রতায় কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার ফিরোজ মিয়া বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সিলিন্ডারের লিকেজ থেকেই বিস্ফোরণের সূত্রপাত। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে। অগ্নিকাণ্ডে দুটি বসতবাড়ি ও ঘরের ফার্নিচার সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ১৫ লাখ টাকা এবং উদ্ধার হওয়া সম্পদের মূল্য আনুমানিক ৩০ লাখ টাকা হবে বলে জানান তিনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!