1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গ্যাস নেওয়ার সময় প্রাইভেট কারের সিলিন্ডার বিস্ফোরণ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

গ্যাস নেওয়ার সময় প্রাইভেট কারের সিলিন্ডার বিস্ফোরণ

প্রতিনিধি

গ্যাস নেওয়ার সময় প্রাইভেট কারের সিলিন্ডার বিস্ফোরণ
নরসিংদীর শিবপুরে একটি প্রাইভেট কারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ জানুয়ারি) ঢাকা-সিলেট মহাসড়কের পাশে উপজেলার কারারদী এলাকায় স্টার সিএনজি পাম্পে প্রাইভেট কারটিতে গ্যাস নেওয়ার সময় গাড়িটির সিলিন্ডার বিস্ফোরণ হয়। গাড়িতে কেউ না থাকায় এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে গাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়। সিলিন্ডার বিস্ফোরণের সঙ্গে সঙ্গে চালক পালিয়ে যান।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে একটি প্রাইভেট কার স্টার সিএনজি পাম্পে গ্যাস নিতে যায়। গ্যাস নেওয়ার এক সময় হঠাৎ বিকট শব্দে প্রাইভেট কারের সিলিন্ডারটির বিস্ফোরণ ঘটে। এতে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায় প্রাইভেট কারটি। পাম্পটির কোনো ক্ষয়ক্ষতি না হলেও তাৎক্ষণিক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে হাইওয়ে পুলিশ এসে গাড়িটি থানায় নিয়ে যায়।

ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, স্টার সিএনজি পাম্পে গ্যাস নেওয়ার সময় একটি প্রাইভেট কারের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে গাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়। গাড়িটি আমাদের থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। ধরণা করা হচ্ছে- মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার লিকেজ হয়ে এই বিস্ফোরণ ঘটেছে। ঘটনার পর চালক পালিয়ে গেছেন। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!