1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গোপালগঞ্জে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

গোপালগঞ্জে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে

টুঙ্গিপাড়া প্রতিনিধি :

গোপালগঞ্জে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। এ জেলায় আগাম জাতের সরিষা আরো ১০ দিন আগে কাটা শুরু হয়েছে। আগাম জাতের সরিষা প্রতি হেক্টরে ১.৮ টন থেকে ১.৮৫ টন ফলন দিয়েছে।

এছাড়া উচ্চফলনশীল জাতের সরিষা মাঠে ভালো দেখা যাচ্ছে। তাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোপালগঞ্জ জেলায় সরিষার বাম্পার ফলনের আশা করেছে।

গোপালগঞ্জে এ বছর ৪ হাজার ৯৮০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। গত ২০২২-২০২৩ অর্থ বছরে গোপালগঞ্জে ৪ হাজার ৫৭০ হেক্টরে সরিষার আবদ হয়েছিল। এবছর সে হিসেবে গোপালগঞ্জ জেলায় ৪১০ হেক্টরে সরিষার আবাদ বৃদ্ধি পেয়েছে।

গত বছর ৪ হাজার ৫৭০ হেক্টরে উৎপাদিত হয়েছিল ৫ হাজার ৯৪১ টন সরিষা। এ বছর ৪ হাজার ৯৮০ হেক্টরে ৬ হাজার ৪৭৪ টন সরিষা উৎপাদিত হবে। গত বছরের তুলনায় এ বছর ৫৩৩ মেট্রিক টন সরিষা বেশি উৎপাদিত হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপ-পরিচালক আঃ কাদের সরদার সরদার এসব তথ্য জানিয়েছেন।

ওই কর্মকর্তা বাসসকে বলেন, এ বছর গোপালগঞ্জ সদর উপজেলায় ১ হাজার ৫৮৫ হেক্টরে, মুকসুদপুর উপজেলায় ১ হাজার ৬১৩ হেক্টরে, কাশিয়ানী উপজেলায় ১ হাজার ১৯০ হেক্টরে, কোটালীপাড়া উপজেলায় ২৫৭ হেক্টরে ও টুঙ্গিপাড়া উপজেলায় ৩৩৫ হেক্টরে সরিষার আবাদ হয়েছে। ৪১০ হেক্টরে সরিষার আবাদ বেড়েছে। তাই এ বছর জেলায় ৫৩৩ মেট্রিক টন সরিষা বেশি উৎপাদিত হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!