1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গেস্ট অব অনার হওয়া খুবই আনন্দের : ফারিয়া - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

গেস্ট অব অনার হওয়া খুবই আনন্দের : ফারিয়া

প্রতিনিধি

ভারতের গুজরাটের একটি বিশ্ববিদ্যালয়ের গুডউইল অ্যাম্বাসেডর হয়েছেন দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। পারুল ইউনিভার্সিটি নামে  ওই বিশ্ববিদ্যালয়ে গত শনিবার (২৬ মে) একটি কনভোকেশনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন এই তারকা। এ সময় নুসরাতকে গেস্ট অব অনার হিসেবে ভূষিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন এই তারকা নিজেই। যেখানে একটি স্ট্যাটাসে সেই বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণের মুহূর্তের ছবি ও নিজ অভিব্যক্তি তুলে ধরেন ফারিয়া।

ফারিয়ার সেই পোস্টে দেখা যায়, একটি লাল গাউন পরে হাস্যজ্বল চেহারায় বক্তৃতা দিচ্ছেন তিনি। এসময় তার পাশে বসে আছেন বিশ্ববিদ্যালয়ের উপচার্যসহ উর্ধ্বতনরা। অনুষ্ঠানে সম্মাননা পদক, নুসরাতের স্কেচ সম্বলিত একটি ফ্রেম ও কিছু ক্যাটালগ বুক এই অভিনেত্রীর হাতে তুলে দিতে দেখা যায়।

অভিনেত্রীর কথায়, ‘এই পুরো জিনিসটাই অনেক বড় সম্মানের। এই বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, স্পেশ্যালি সার্কভুক্ত দেশের ছাত্র-ছাত্রীদের কল্যানে আমি কাজ করব। আগামী এক বছর পুরো বিশ্ববিদ্যালয়েরও অ্যাম্বাসেডর হিসেবে কাজ করব।’

সর্বশেষ বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব; একটি জাতির রূপকার’- এ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার চরিত্রে অভিনয় করতে দেখা গেছে নুসরাত ফারিয়াকে। ভারতের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল এই বায়োপিকটি নির্মাণ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!