1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গার্মেন্টসের ভেতরে ঝুলছিল শ্রমিকের মরদেহ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

গার্মেন্টসের ভেতরে ঝুলছিল শ্রমিকের মরদেহ

প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় গার্মেন্টসের ভেতর থেকে মো. হবিবুল্লা নামে এক পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৯ মার্চ) দুপুরে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এর আগে সকালে সাভারের আশুলিয়ার পলাশবাড়ি এলাকার গিল্ডান গার্মেন্টসের ৪র্থ তলায় পোশাক কারখানার ভেতর থেকে ওই শ্রমিকের ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পায় কারখানা কর্তৃপক্ষ।

নিহত হবিবুল্লা নীলফামারী জেলার জলঢাকা উপজেলার খেরকাঠি গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি সাভারের আশুলিয়ায় ভাড়া বাসায় বসবাস করে স্থানীয় গিল্ডান গার্মেন্টসে সুইং লোডার পদে চাকরি করতেন।

পুলিশ জানায়, সকালে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় গিল্ডান নামে একটি পোশাক কারখানার ৪র্থ তলায় একটি ফ্লোরে হবিবুল্লার ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পায় কারখানা কর্তৃপক্ষ। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দেন।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে সকালে কারখানার লোকজন এসে ওই পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। কিন্তু ওই পোশাক শ্রমিক আত্মহত্যা করেছে বা হত্যার শিকার, তা তদন্ত করা হচ্ছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!