1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে ৫ লক্ষ টাকাসহ ৪ হাজার ইয়াবা উদ্ধার; আটক-১ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে ৫ লক্ষ টাকাসহ ৪ হাজার ইয়াবা উদ্ধার; আটক-১

প্রতিনিধি

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে ৫ লক্ষ টাকাসহ ৪ হাজার ইয়াবা উদ্ধার; আটক-১

গাজীপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থসহ আল-আমিন হোসেন (৩৪) নামে এক শীর্ষ মাদক কারবারিকে আটক করা হয়েছে।
গত মধ্যরাতে গাজীপুর সদরের রাজেন্দ্রপুর সেনানিবাস সংলগ্ন নয়নপুর এলাকায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মাদক ব্যবসায়ী আল-আমিন হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫ লাখ ১১ হাজার ৪৬০ টাকা নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
আটক আল-আমিন হোসেন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বনকুরিয়া পুকুরপাড় এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।
অভিযান শেষে তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়দেবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। যৌথ বাহিনীর এই অভিযানে এলাকায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!