1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গাজীপুরে নিরাপত্তাকর্মীর হাত-পা বাধা মরদেহ উদ্ধার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

গাজীপুরে নিরাপত্তাকর্মীর হাত-পা বাধা মরদেহ উদ্ধার

প্রতিনিধি

গাজীপুরে নিরাপত্তাকর্মীর হাত-পা বাধা মরদেহ উদ্ধার
গাজীপুরে আলতাব হোসেন (৬৫) নামে একটি মোবাইল টাওয়ারের নিরাপত্তা কর্মীর হাত-পা বাধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১ ডিসেম্বর) সকালে জেলার পূবাইল থানাধীন মেঘডুবি ডাক্তারবাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আলতাব হোসেন স্থানীয় মেঘডুবী এলাকার মৃত মীর কাজিমুদ্দিন মাস্টারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাংলালিংক নেটওয়ার্ক টাওয়ারটিতে নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ জানায়, সোমবার সকালে টাওয়ার পরিচালনাকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা আলতাব হোসেনের কোনো খোঁজ না পেয়ে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে আলতাব হোসেনের ছেলে সবুজ টাওয়ারের ভেতর প্রবেশ করে তার বাবার হাত–পা বাঁধা মরদেহ দেখতে পান। পরে তিনি পুলিশে খবর দেন। খবর পেয়ে পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হাসান বলেন, হাত–পা বাঁধা অবস্থায় মরদেহ পাওয়া গেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!