1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গাজীপুরে কারখানার আগুন সাড়ে ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

গাজীপুরে কারখানার আগুন সাড়ে ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

প্রতিনিধি

গাজীপুরে কারখানার আগুন সাড়ে ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানার ভেতরের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এর আগে, বিকেল ৩টার দিকে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪১ নম্বর ওয়ার্ডের বসুগাঁও এলাকার ‘সজন’ ফিলিং স্টেশন-সংলগ্ন কারখানায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৩টার দিকে দিশারী প্যাকেজিং কারখানায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। প্রথমে কারখানার শ্রমিক ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের ভয়াবহতা বাড়তে থাকলে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি এবং গাজীপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা সাড়ে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার ফাইটাররা।

আগুনে কারখানার শেড এবং ভেতরে থাকা প্যাকেজিং তৈরির কাঁচামাল ও তৈরি পণ্যসহ সব মালামাল পুড়ে গেছে। কারখানাটি স্টিলের কাঠামোয় তৈরি হওয়ায় তাপের তীব্রতায় অনেক অংশ দুমড়ে-মুচড়ে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন বলেন, ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে কারখানার ভেতরে থাকা মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। তাৎক্ষণিকভাবে আগুনের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!