1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গাজা যুদ্ধ বন্ধে মিসরে ফিলিস্তিনি গোষ্ঠী ও ইসরায়েলের আলোচনা শুরু - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

গাজা যুদ্ধ বন্ধে মিসরে ফিলিস্তিনি গোষ্ঠী ও ইসরায়েলের আলোচনা শুরু

প্রতিনিধি

গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসরের পর্যটননগরী শারম আল-শেইখে পৌঁছেছেন হামাস ও ইসরায়েলের প্রতিনিধিরা। গাজা যুদ্ধের অবসানের লক্ষ্যে এই আলোচনায় অংশ নিতে সোমবার উভয়পক্ষের প্রতিনিধিরা পৌঁছেছেন। মিসরের রাজধানী কায়রোর বিমানবন্দরের একটি সূত্রের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য কায়রো পৌঁছেছে হামাস ও ইসরায়েলি প্রতিনিধি দল। মধ্যস্থতাকারী হিসেবে মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের উদ্যোগে এই আলোচনা শুরু হয়েছে। সেখানে গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বন্দি ও জিম্মি বিনিময় এবং যুদ্ধবিরতির পরিকল্পনার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

মিসরের রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন আল-কাহেরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় যুদ্ধ বন্ধের জন্য মিসরে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। আলোচকরা বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনাকে ভিত্তি হিসেবে ধরে একটি চূড়ান্ত চুক্তির বিষয়ে আলোচনা করছেন।

গাজা শান্তি আলোচনায় অংশ নেওয়া ফিলিস্তিনি ও মিসরীয় কর্মকর্তারা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেছেন, আলোচনার প্রধান লক্ষ্য মাঠ পর্যায়ে উপযুক্ত পরিস্থিতি তৈরি করা; যাতে বন্দি ও জিম্মি বিনিময় চুক্তি সম্ভব হয়। চুক্তিতে পৌঁছালে গাজায় বন্দি ইসরায়েলি সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে। এই জিম্মিদের বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দি নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল।

মিসর ও কাতারের কর্মকর্তারা বর্তমানে উভয় পক্ষের সঙ্গে পৃথক বৈঠক করছেন। চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নের প্রক্রিয়া নির্ধারণ করা নিয়ে তাদের মাঝে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। মিসরে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা শুরু হলেও গাজা উপত্যকার বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে।

সূত্র: এএফপি, বিবিসি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!