1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গর্ভাবস্থায় ব্যায়াম শিশুর উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায় - NEWSTVBANGLA
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
স্কুলশিক্ষককে প্রাণনাশের হুমকি, ফায়ার সার্ভিসকর্মীর বিরুদ্ধে জিডি তনু হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: রাষ্ট্রপতি পাঁচ দিন বৃষ্টি, সঙ্গে বাড়বে তাপমাত্রা গাফিলতি হলে আমলা-রাজনীতিক কাউকেই ছাড় দিচ্ছেন না প্রধানমন্ত্রী: রিজভী চারবার প্রত্যাখ্যানের পরও হাল ছাড়েনি ইসি, ৬৫ পদ উন্নীত করতে ফের জনপ্রশাসনে প্রস্তাব রাশিয়ার তেল কিনলেই ১০০% শুল্ক! ভারত-চীনসহ ৫ দেশকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন চাপ ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘হোয়াইট হাউস বলরুম’ প্রকল্পে আদালতের স্থগিতাদেশ মক্কা চুক্তি’ নিয়ে ইরানের কটাক্ষ— ‘তুরস্ক-পাকিস্তানের সঙ্গে জোটেও সৌদি নিরাপদ হবে না’ ৭০০ টাকার আশায় বেরিয়ে ফিরলেন লাশ হয়ে— বগুড়ায় বাসচাপায় নিভে গেল ৭ শ্রমজীবী মানুষের জীবন

গর্ভাবস্থায় ব্যায়াম শিশুর উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়

প্রতিনিধি
জুন ১৩, ২০১৮ ইং
গর্ভাবস্থায় ব্যায়াম অথবা শারীরিক চর্চা শিশুকে উচ্চ রক্তচাপের হাত থেকে সুরক্ষিত করে। গবেষণায় দেখা গেছে, যেসব মা তাদের গর্ভাবস্থায় কাজের ভেতর থাকেন তাদের সন্তানেরা বেশি সুস্থ থাকে। এসব সন্তানদের বয়স ১০ বছরেও তাদের রক্তচাপ অনেক কম থাকে।
গবেষকেরা জানান, গর্ভাবস্থায় ব্যায়াম করলে শিশুদের উচ্চ রক্তচাপের ঝুঁকি কম থাকে। যেসব গর্ভবতী নারী শেষের তিনমাস শারীরিকভাবে কর্মক্ষম থাকেন তাদের শিশুদের উচ্চ রক্তচাপের ঝুঁকি কম থাকে এবং যেসব শিশু কম ওজন নিয়ে জন্ম নেয় তাদেরও উচ্চ রক্তচাপের ঝুঁকি বেশি থাকে।গর্ভবতী নারীদের জন্য ব্যায়াম করা বা শারীরিক পরিশ্রম করা সবসময় বিপদজনক নয়। গর্ভবতী নারীদের প্রতিদিন ৩০ মিনিট করে ব্যয়ামের পরামর্শ দেয়া হয়।
৩০ মিনিটের বেশি বিশেষ করে একঘণ্টা যদি কেউ ব্যায়াম করে তাহলে সেটা এখলামশিয়ার মতো পরিস্থিতি তৈরি করতে পারে যেটা মা ও শিশু উভয়ের জন্যই মারাত্মক হুমকি স্বরূপ।শারীরিক সক্ষমতা সম্পন্ন নারীদের গর্ভের শিশুদের উচ্চ রক্তচাপ অনেক কম হয়, যা হৃদরোগের অন্যতম কারণ।যেসব শিশুরা কম ওজন নিয়ে জন্ম নেয় তাদের পরবর্তী জীবনে উচ্চ রক্তচাপের ঝুঁকি থাকে কিন্তু তাদের মায়েরা যদি গর্ভাবস্থায় শারীরিকভাবে কর্মক্ষম থাকে তাহলে তাদের এই ঝুঁকি অনেক কম থাকে।
কম ওজন সম্পন্ন বাচ্চাদের হৃদরোগের সম্ভাবনা অনেক বেশি হয়।গর্ভাবস্থার শেষ তিনমাসে শারীরিক পরিশ্রম শিশুদের উচ্চ রক্তচাপ কমাতে সহায়ক ভূমিকা পালন করে এবং এটি মা ও সন্তানের উভয়ের জন্যই খুবই সহায়ক হিসাবে কাজ করে।
জার্নাল অব স্পোর্টস মেডিসিন এন্ড ফিজিকেল ফিটনেসে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়, প্রতিদিন ব্যায়ামের সঙ্গে সম্পৃক্ত নারীদের শিশুর ওজন বেশি হয় এবং সেটা শিশুদের হৃদরোগের ঝুঁকি কমায়।গবেষকেরা জানান যে, তাদের এই গবেষণার ফলাফল শিশুদের চারিত্রিক বৈশিষ্ট্য গঠনে উল্লেখযোগ্য ভূমিকা পারন করবে। গর্ভকালীন সময়ে যদি কোনো ধরনের শক্তিশালী কাজ করা হয় সেটা শিশুর স্বাস্থ্যের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব বিস্তার করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!