1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গত ১৫ বছর ভোটাররা উৎসবমুখর পরিবেশ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন নাই - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

গত ১৫ বছর ভোটাররা উৎসবমুখর পরিবেশ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন নাই

প্রতিনিধি

গত ১৫ বছর ভোটাররা উৎসবমুখর পরিবেশ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন নাই
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মো. হারুনুর রশীদ হারুন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে মো. হারুনুর রশীদ হারুন বলেন, নির্বাচন কমিশনের আইন মেনেই এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবেই আমি মনোনয়নপত্র উত্তোলন করেছি। আগামী ১২ ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, জাতির ক্রান্তিলগ্নে এই নির্বাচন নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। বিগত ১৫ বছর ভোটাররা উৎসবমুখর পরিবেশ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন নাই। প্রার্থীরাও স্বাচ্ছন্দে ও আনন্দমুখর পরিবেশে প্রচার প্রচারণার কার্যক্রম পরিচালনা করতে পারেনি। আশা করি আগামী সংসদ নির্বাচন সমস্ত বাধা-বিপত্তি অতিক্রম করে একটি অবাধ-সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি নতুন যাত্রা শুরু করবো ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, ঢাকা-৮ আসনে হাদিকে হত্যার উদ্দেশ্য যারা চক্রান্ত ও ষড়যন্ত্র করেছে- এর গভীরে যারাই থাকুক না কেন তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি নাশকতা বা সহিংসতা করার চেষ্টা করে তাহলে সরকারকে শক্ত নজরদারি মধ্যে রাখার আহ্বান জানাচ্ছি।

মনোনয়নপত্র সংগ্রহের সময় বিএনপির এই প্রার্থীর সঙ্গে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন— জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলাম এবং জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফসহ প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!