1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘গণভোট ছাড়া জাতীয় নির্বাচন বৈধ হবে না’ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

‘গণভোট ছাড়া জাতীয় নির্বাচন বৈধ হবে না’

প্রতিনিধি

‘গণভোট ছাড়া জাতীয় নির্বাচন বৈধ হবে না’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি, খুলনা অঞ্চল পরিচালক এবং সাতক্ষীরা–২ (সদর–দেবহাটা) আসনের মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, “এদেশের ৮০ শতাংশ মানুষ পিআর চায়, ৮০ শতাংশের বেশি মানুষ জাতীয় নির্বাচনের আগে গণভোট চায়।”

তিনি আরও বলেন, গণভোটই জুলাই ‘জুলাই বিপ্লবের’ ভিত্তি। এই ভিত্তি ছাড়া জাতীয় নির্বাচন বৈধতা পাবে না।

গতকাল সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামী আয়োজিত জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারির নির্বাচন এবং নির্বাচনের আগে গণভোটসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, “জামায়াতে ইসলামী অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে পাঁচ দফা ঘোষণা করেছে। আমি সরকারের কাছে আহ্বান জানাই—পিআর মেনে নিন, গণভোট দিন এবং তা নভেম্বর মাসেই দিন। এই গণভোটই পরবর্তী জাতীয় নির্বাচনের ভিত্তি তৈরি করবে। তা না হলে পরবর্তীতে হাইকোর্ট–সুপ্রিম কোর্টে আইনি লড়াইয়ের কারণে পুরো নির্বাচনী প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে।”

তিনি আরও বলেন, এত রক্ত–ত্যাগের পর ভেবেছিলাম আর মিছিল–মিটিং লাগবে না। কিন্তু আমরা পরিষ্কারভাবে বলেছি—একই দিনে যে নির্বাচন হবে, তার আগে যদি গণভোটে জনগণের ম্যান্ডেট না নেওয়া হয়, তাহলে জাতীয় নির্বাচনের ভিত্তি কোথায়? দুই আর দুই চার—এটা যেমন সহজ অংক, ঠিক তেমন সহজভাবে গণভোটের প্রয়োজনীয়তাও বোঝার কথা। কিন্তু দুঃখের বিষয়, প্রধান উপদেষ্টা মহোদয় বা উপদেষ্টামণ্ডলী কেউই তা বুঝতে পারছেন না। বিএনপির বন্ধুরাও বলছেন, তারা এটা বোঝেন না।

সমাবেশে আরও বক্তব্য দেন— জেলা জামায়াতের আমির অধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সহকারী সেক্রেটারি গাজী সুজায়েত আলী, মাওলানা ওসমান গনি, মাওলানা আব্দুল বারী, মাওলানা রুহুল আমিন প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!