1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গণপূর্ত মন্ত্রীর সাথে নবনির্বাচিত প্রতিনিধিরা সাক্ষাৎ করেছেন - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

গণপূর্ত মন্ত্রীর সাথে নবনির্বাচিত প্রতিনিধিরা সাক্ষাৎ করেছেন

অনলাইন ডেস্ক :

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সাথে বৃহস্পতিবার সচিবালয়ে রিয়েল এস্টেট এন্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর সভাপতি মো. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে সংগঠনটির নবনির্বাচিত প্রতিনিধিরা সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে রিহ্যাবের প্রতিনিধিরা দেশের আবাসন শিল্পে বিদ্যমান সমস্যা ও তা উত্তরণের বিভিন্ন পন্থা সম্পর্কে আলোচনা করেন।

বিশেষ করে ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) অনুযায়ী বিদ্যমান ফ্লোর এরিয়ার রেশিও (ফার) তুলনামূলক কম থাকায় হাইরাইজ এপার্টমেন্ট নির্মাণ বাধাগ্রস্ত হচ্ছে এবং এতে ফ্ল্যাটের মূল্য দ্রুত বৃদ্ধি পাচ্ছে বলে তারা মন্ত্রীকে অবহিত করেন। মন্ত্রী তাদের কথা মনোযোগের সাথে শোনেন এবং আবাসন খাতে বিদ্যমান সমস্যা সমাধানে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!