1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

প্রতিনিধি

খুলনায় সন্ত্রাসীদের গু‌লিতে রা‌শিকুল আলম রাশু নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর দৌলতপুর কেডিএ কল্পতরু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

দৌলতপুর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত যুবক দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠ‌নিক সম্পাদক ছিলেন। তিনি দৌলতপুর থানাধীন দেয়ানা এলাকার বা‌সিন্দা শরীফুল আনামের ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, রাশু রাজনী‌তির পাশাপাশি কে‌ডিএ কল্পতরু মার্কেটের পাশে ইট বালুর ব‌্যবসা কর‌তেন। সোমবার সকালে তি‌নি ব‌্যবসাপ্রতিষ্ঠানে ছিলেন। এ সময় কয়েকজন সন্ত্রাসী তা‌কে লক্ষ‌্য করে এলোপাতা‌ড়ি গুলি করে। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মে‌ডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব‌্যরত চি‌কিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল ঢাকা পোস্টকে বলেন, এক সময় রাসু ছাত্রদল করতেন। পরবর্তীতে রুজু বদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন। তবে যুবদলে তার কোনো পদ-পদবী নেই।

তিনি বলেন, খুলনা আইন-শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি রয়েছে। এখনও অস্ত্র উদ্ধার হয়নি। যে কারণে এমন ঘটনা প্রায় ঘটছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবি করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!