1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
খুলনায় শাশুড়ি ও দুই শিশুকে হত্যার দায় স্বীকার, আদালতে জবানবন্দি দিলেন সৎবাবা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

খুলনায় শাশুড়ি ও দুই শিশুকে হত্যার দায় স্বীকার, আদালতে জবানবন্দি দিলেন সৎবাবা

প্রতিনিধি

খুলনার সোনাডাঙ্গা এলাকায় শাশুড়ি ও দুই শিশুকে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। মামলার প্রধান আসামি ও শিশু দুটির সৎবাবা রফিকুল ইসলাম হাওলাদার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শনিবার (৬ জুন) দুপুরে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক মো. ফরিদুজ্জামানের কাছে তিনি জবানবন্দি দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, ঈদের দিন রাতে পারিবারিক বিরোধের জেরে রফিকুলকে বাড়ি থেকে বের করে দেন তার শাশুড়ি বেবী বেগম। পরদিন সকালে তিনি আবার বাড়িতে ফিরে আসেন। এ সময় শাশুড়ির সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করেন বলে জবানবন্দিতে স্বীকার করেন রফিকুল।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনাটি দেখে ফেলায় শিশু শামীমকেও হত্যা করা হয়। পরে অপর শিশু মুস্তাকিম ঘুম থেকে জেগে উঠলে তাকেও শ্বাসরোধ করে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর মরদেহগুলো ঘরের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, পরে পরিবারের সদস্যদের বিভ্রান্ত করার চেষ্টা করেন রফিকুল। ঘর থেকে দুর্গন্ধ বের হতে শুরু করলে স্থানীয়দের সন্দেহ তৈরি হয়। এ সময় তিনি ঘটনাস্থল ত্যাগ করে খুলনা ছাড়েন। পরে বরিশালের কাশিপুর এলাকা থেকে র‌্যাব-৬ তাকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ অস্বীকার করলেও পরে নিজের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন রফিকুল। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!