1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
 খুলনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

 খুলনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রতিনিধি

খুলনা নগরীর খালিশপুরে সবুজ খান (৫৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছ দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে খালিশপুর হাউজিং বাজার বক্কর বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সবুজ খানের জামাই মোহাম্মদ বাবু বলেন, স্থানীয় মাদক ও মামলাবাজ একটি গ্রুপের বিরুদ্ধে গত ৫ অক্টোবর খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছিল। তারাই আজ সকালে বক্কর বস্তি এলাকায় আমার শ্বশুরের পথ রোধ করে। ৬-৭ জন মিলে তাকে কুপিয়ে হত্যা করেছে। আমার শ্বশুর বায়তুল ফালাহ এলাকায় ভাঙারির ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সবুজ খানের ডান হাত, বাম হাতের কনুই, দুই হাঁটু ও শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বলেন, সবুজ নামে ওই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!