1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
খিলগাঁওয়ে ইমরান হত্যার মূল অভিযুক্ত গ্রেফতার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

খিলগাঁওয়ে ইমরান হত্যার মূল অভিযুক্ত গ্রেফতার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

প্রতিনিধি

রাজধানীর খিলগাঁওয়ে স্যানিটারি মিস্ত্রি ইমরান হত্যার মূল অভিযুক্তকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ। আটককৃতের নাম মোঃ শহিদ মিয়া। সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

গোয়েন্দা মতিঝিল-বিভাগের খিলগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহ্ আলম মোঃ আখতারুল ইসলাম পিপিএম জানান, গত ৫ মে রাত ৮:৩০টায় খিলগাঁও থানার মেরাদিয়া এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে কয়েকজন লোক স্যানিটারি মিস্ত্রি ইমরানকে লোহার পাইপ দিয়ে এলোপাথারি মারধর করে গুরুতর আহত করে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত আড়াইটায় মারা যায়। এ ঘটনায় সোমবার খিলগাঁও থানায় ইমরানের ভাই মামলা রুজু করেন। মামলাটি ছায়াতদন্ত করে গোয়েন্দা-মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিম।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহ্ আলম মোঃ আখতারুল ইসলাম জানান, মামলাটি তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত শহিদ মিয়ার অবস্থান শনাক্ত করা হয়। গত বুধবার খিলগাঁও থানার মেরাদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। হত্যার ঘটনায় জড়িত পলাতক অন্যান্য অভিযুক্তদের আটকের অভিযান অব্যাহত আছে মর্মে জানান এই গোয়েন্দা কর্মকর্তা।

খিলগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজিত কুমার সাহা  বলেন, আটককৃত শহিদকে আদালতে হাজির করা হলে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!