1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিকিউরিটি গার্ড দগ্ধ, বার্নে ভর্তি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিকিউরিটি গার্ড দগ্ধ, বার্নে ভর্তি

প্রতিনিধি

রাজধানীর খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় ঝুলে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে দগ্ধ হয়েছেন মো. দেলোয়ার (৪৫) নামের এক সিকিউরিটি গার্ড। আশঙ্কাজনক অবস্থায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে।

দেলোয়ার খিলক্ষেত মধ্যপাড়া এলাকার একটি বাসায় নিরাপত্তাকর্মী (সিকিউরিটি গার্ড) হিসেবে কর্মরত আছেন। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, গত রাতে খিলক্ষেত এলাকা থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরীরের ২৫ শতাংশ দগ্ধ নিয়ে ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তার শ্বাসনালি না পুড়লেও শরীরের ২৫ শতাংশ ‘ফ্লেইম বার্ন’ হয়েছে। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। দগ্ধ দেলোয়ারকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী ও ইন্টারনেট কর্মী হৃদয় জানান, গত রাতে ইন্টারনেটের কাজ সেরে ফেরার সময় লোকজনের ভিড় দেখে তিনি এগিয়ে যান। সেখানে দেলোয়ারকে দগ্ধ অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন।

স্থানীয়দের বরাতে হৃদয় আরও জানান, খিলক্ষেত মধ্যপাড়ার প্রধান সড়কে একটি বিদ্যুতের তার ঝুলে ছিল। অসাবধানতাবশত সেই তারের সংস্পর্শে আসায় দেলোয়ার বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে দ্রুত জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!