1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
খালেদা জিয়ার কবর জিয়ারত করতে নেতাকর্মীদের ভিড়, আসছেন বিভিন্ন জেলা থেকেও - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

খালেদা জিয়ার কবর জিয়ারত করতে নেতাকর্মীদের ভিড়, আসছেন বিভিন্ন জেলা থেকেও

প্রতিনিধি

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে নেতা-কর্মীরা জিয়া উদ্যানে ছুটে আসছেন। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে খালেদা জিয়াকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল থেকেই জিয়া উদ্যানের মূল ফটকের সামনে ভিড় লক্ষ্য করা গেছে। তবে, ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় অনেকেই মূল ফটকের সামনে কান্নায় ভেঙে পড়েন।

কেউ কেউ অভিযোগ করে বলেন, অনেক দূর থেকে এসেছেন শুধুমাত্র বেগম জিয়ার কবর জিয়ারত করতে। কিন্তু, আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না। এতে অনেকে আবার কষ্ট নিয়ে কবর জিয়ারত করতে ব্যর্থ হয়ে ফিরেও গেছেন।

তবে, দুপুর ১২টার দিকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কবর জিয়ারত করে বেরিয়ে যাওয়ার পর সর্বসাধারণের জন্য ফটক খুলে দেওয়া হয়। পরে নেতা-কর্মীরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত করেন এবং দোয়া মোনাজাত করেন।

বেগম জিয়ার কবর জিয়ারত করতে ভোর ৬টার দিকে নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে এসেছেন মুন্না। তার পরিহিত পোশাক- সাদা টি-শার্ট, সাদা চাদর, সাদা লুঙ্গি, ও সাদা টুপতে ধানের শীষ প্রতীক ব্যবহার করা হয়েছে। তিনি ঢাকা পোস্টকে বলেন, সকালে এখানে এসে ভেবেছিলাম হয়ত কবর জিয়ারত না করেই ফিরে যেতে হবে। তবে, শেষ পর্যন্ত কবর জিয়ারতের সুযোগ পেয়েছি, এটা খুব তৃপ্তি দিয়েছে।

তিনি বলেন, আমাদের নেত্রীকে আমরা এমন সময়ে হারিয়েছি যখন তাকে আরো বেশি দরকার ছিলো। আমাদের নেত্রী থাকলে হয়ত আগামীর বাংলাদেশ আরো বেশি সুন্দর হতো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!