1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
খালেদার ৩ মামলায় জামিনের শুনানি কাল - NEWSTVBANGLA
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
স্কুলশিক্ষককে প্রাণনাশের হুমকি, ফায়ার সার্ভিসকর্মীর বিরুদ্ধে জিডি তনু হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: রাষ্ট্রপতি পাঁচ দিন বৃষ্টি, সঙ্গে বাড়বে তাপমাত্রা গাফিলতি হলে আমলা-রাজনীতিক কাউকেই ছাড় দিচ্ছেন না প্রধানমন্ত্রী: রিজভী চারবার প্রত্যাখ্যানের পরও হাল ছাড়েনি ইসি, ৬৫ পদ উন্নীত করতে ফের জনপ্রশাসনে প্রস্তাব রাশিয়ার তেল কিনলেই ১০০% শুল্ক! ভারত-চীনসহ ৫ দেশকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন চাপ ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘হোয়াইট হাউস বলরুম’ প্রকল্পে আদালতের স্থগিতাদেশ মক্কা চুক্তি’ নিয়ে ইরানের কটাক্ষ— ‘তুরস্ক-পাকিস্তানের সঙ্গে জোটেও সৌদি নিরাপদ হবে না’ ৭০০ টাকার আশায় বেরিয়ে ফিরলেন লাশ হয়ে— বগুড়ায় বাসচাপায় নিভে গেল ৭ শ্রমজীবী মানুষের জীবন

খালেদার ৩ মামলায় জামিনের শুনানি কাল

প্রতিনিধি

 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লা ও নড়াইলে দায়ের করা তিনটি মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদনের ওপর শুনানি বুধবার।

মঙ্গলবার দুপুর আড়াইটা থেকে সোয়া ৩টা পর্যন্ত বিচারপতি মো. আসাদুজ্জামান ও জেবিএম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে তিন মামলার শুনানি হয়। পরে আদালত বুধবার পর্যন্ত তা মুলতবি করেন।

তিন মামলায় শুনানি করেন খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী খন্দকার মাহবুব হোসেন কুমিল্লার দুটি নাশকতার মামলা ও নড়াইলের মানহানির একটি মামলায় জামিনের আবেদন করেন।

১৬ মে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে দেওয়া হাইকোর্টের জামিন বহাল রাখেন আপিল বিভাগ। জামিন পেলেও তিনি মুক্তি পাননি।

এ বিষয়ে খালেদার আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছিলেন, কুমিল্লা, নড়াইল ও ঢাকায় থাকা মামলায় জামিন নেওয়ার পরই তিনি জামিনে মুক্তি পাবেন।

৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন নিম্ন আদালত। এ মামলার অপর আসামি খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ বাকি পাঁচজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা জরিমানাও করা হয়।

রায়ের পর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারকে বিশেষ কারাগার ঘোষণা দিয়ে খালেদা জিয়াকে সেখানে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!